যুক্তরাষ্ট্রের আকাশে রহস্যময় আলো


যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়ার আকাশে রহস্যময় উজ্জ্বল আলো দেখা যাওয়ার পর স্থানীয় বাসিন্দাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ার ঘটনা ঘটেছে। শনিবার রাতে ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টি ও তার আশেপাশের এলাকায় এই ঘটনা ঘটে।
রহস্যময় ওই উজ্জ্বল আলোটিকে আকাশে ছুটে যেতে দেখা যাওয়ার পর অনলাইন ও সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে আলোচনার ঝড় উঠে। এই আলো ও তার উৎস নিয়ে নানারকম গুজব ছড়িয়ে পড়ে স্থানীয় অধিবাসীদের মধ্যে। এক সময় তা আতঙ্কে রূপ নেয়।
পরে অরেঞ্জ কাউন্টির শেরিফ জানান যে, নৌবাহিনীর ছোড়া একটি ক্ষেপণাস্ত্র থেকেই ওই আলোটি দেখা গেছে। পরীক্ষামূলকভাবে ক্যালিফোর্নিয়ার সমুদ্র উপকূল থেকে এই ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়েছে।
আকাশের ওই রহস্যময় আলোর বেশ কয়েকটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। ভিডিওগুলোতে দেখা যায়, একটি উজ্জ্বল আলোর ছটা উজ্জ্বল নীল আলো ছড়াতে ছড়াতে উপরের দিকে ছুটছে। প্রায় বেশ কয়েক মিনিট ধরে ওই আলোটিকে ছুটে যেতে দেখা গেছে।
অবশ্য এই ঘটনার আগেই কেন্দ্রীয় বিমান চলাচল কর্তৃপক্ষ লস অ্যাঞ্জেলস থেকে প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে সব ধরনের ফ্লাইট নিষিদ্ধ করেছিলো। আতঙ্ক ছড়ানোর পর ক্যালিফোর্নিয়ার মিডিয়াতে নিশ্চিত করা হয় যে, নৌবাহিনীর একটি ডুবোজাহাজ থেকে ওই ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়েছেলো।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













