যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় বন্যায় নিহত ২০
যুক্তরাষ্ট্রের ওয়েষ্ট ভার্জিনিয়ায় বন্যায় অন্তত ২০ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৮ বছরের এক শিশুও রয়েছে।
বিবিসির খবরে বলা হয়, তীব্র ঝড় ও বন্যার কারণে পুরো রাজ্যেই ব্যপক ক্ষতি হয়েছে।
দেশটির ৫৫টি রাজ্যের মধ্যে ৪৪টিতে জরুরী অবস্থা জারি করা হয়েছে। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, বন্যায় আটকে পড়া ৫০০ জনকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে এবং আরও কেউ আটকে আছে কিনা তা খোঁজ করে দেখা হচ্ছে।
বন্যায় শতাধিক বাড়িও নষ্ট হয়ে গেছে। দূর্গত অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে।
রাজ্যের গভর্নরের তরফ থেকে বলা হয়েছে, ২০০ জন সেনা মোতায়েন করা হয়েছে। তারা উদ্ধার অভিযান ও নিখোঁজদের সন্ধানে কাজ করে যাচ্ছে।
গভর্নর টমব্লিন এই বন্যাকে রাজ্যের কিছু অংশের জন্য শতাব্দীর ভয়াবহ বন্যা হিসেবে আখ্যায়িত করেছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













