রবিবার, নভেম্বর ১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

যুক্তরাষ্ট্রে আগুনে ‌’পুরোপুরি ধ্বংস’ হয়ে গেল মসজিদ

শনিবার ভোররাতে যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি মসজিদ ‘পুরোপুরি ধ্বংস’ হয়ে গেছে। মাত্র এক সপ্তাহ আগে ইসলামিক সেন্টার অব ভিক্টোরিয়া নামের ওই ইসলামি সেন্টারটি বর্ণবাদী হামলার শিকার হয়েছিল।

শনিবার ভোররাত ২টার দিকে মসজিদটিতে আগুন লাগে। দমকল বাহিনীর সদস্যরাও চেষ্টা করে মসজিদটি রক্ষা করতে পারেনি। আগুন নেভাতে চার ঘণ্টা লাগে। এই ঘটনায় অবশ্য কেউ হতাহত হয়নি।

ইসলামিক সেন্টারটির সভাপতি শহিদ হাশমি বলেন, ‘এখানে দাড়িয়ে মসজিদটির ধসে পড়তে দেখতে পাওয়াটা ছিল কষ্টকর ব্যাপার। মনে হচ্ছে মসজিদটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।’

হাশমি বলেন, কিভাবে আগুন লেগেছে, তা দমকল বাহিনী এখনো নির্ধারণ করতে পারেনি। কারো কাছেই নির্ভরযোগ্য তথ্য নেই।
মসজিদটি নির্মাণ করা হয়েছিল ২০০০ সালে।

হাশমি বলেন, ৯/১১-এর সময় মুসলিম ও অমুসলিম সবাই মিলে আমরা ঐক্যবদ্ধ ছিলাম। এবারো আমরা মসজিদটি আবার নির্মাণ করবো।
গত সপ্তাহে মসজিদটিতে চুরি হয়েছিল। তাছাড়া বর্ণবাদী লোকজন মসজিদটি সম্পর্কে ঘৃণা প্রচার করতো। ২০১৩ সালের জুলাই মাসে এক লোক মসজিদটি “H8” (এটা দিয়ে কম্পিউটারে হেইট তথা ঘৃণা শব্দটি সংক্ষিপ্তভাবে লেখা হয়) লিখে রাখে।
সূত্র : টাইম/ফক্সনিউজ

https://youtu.be/zVJ555xqpLk

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

  • দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি