যুক্তরাষ্ট্রে পুলিশের হাতে ৩৮ দিনে ১২৯ খুন!


চলতি বছরের প্রথম ৩৮ দিনে যুক্তরাষ্ট্রে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ১২৯ জন নিহত হয়েছে। ‘কিলড বাই পুলিশ’ নামে একটি প্রতিষ্ঠান এই তথ্য জানিয়েছে। এই প্রতিষ্ঠানটি দেশটিতে সংঘটিত বিচার বহির্ভূত হত্যাকান্ড নিয়ে কাজ করে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে গত ৭ ফেব্রুয়ারি পর্যন্ত তালিকা দেয়া হয়েছে।
তালিকায় শেষ নামটি রয়েছে অ্যালেক্স ক্রিস্টোফার ডেভিসের। ২০১৩ সাল থেকে পুলিশের হাতে নিহত সকল ব্যক্তির তথ্য বিবরণসহ পূর্ণ তালিকা প্রতিনিয়ত হালনাগাদ হচ্ছে ‘কিলড বাই পুলিশ’ এর ওয়েবসাইটে (কিলডবাইপুলিশ ডট নেট)। ব্রিটিশ পত্রিকা দ্য ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, দেশটিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে শ্বেতাঙ্গদের চেয়ে দ্বিগুন মারা গেছেন কৃষ্ণাঙ্গরা।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













