বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

যুক্তরাষ্ট্রে প্রথম কোনো ব্যক্তির লিঙ্গ প্রতিস্থাপন

যুক্তরাষ্ট্রে এই প্রথম কোনো ব্যক্তির লিঙ্গ প্রতিস্থাপন করেছে দেশটির চিকিৎসকরা। ক্যান্সারে আক্রান্ত হয়ে যৌনাঙ্গ কার্যকারিতা হারিয়ে ফেললে তা প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেন ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বাসিন্দা ৬৪ বছরের থামাস ম্যানিং। চিকিৎসকরা জানিয়েছেন, তারা সফলভাবেই কাজটি সম্পন্ন করেছেন।

বর্তমানে আগের মতোই স্বাভাবিকভাবে কাজ করছে ম্যানিংয়ের যৌনাঙ্গ। ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের জানান, যৌনাঙ্গদাতা মৃত এক ব্যক্তির লিঙ্গটি তার শরীরে প্রতিস্থাপন করা হয়েছে। এই অস্ত্রপচারে তাদের সময় লেগেছে ১৫ ঘণ্টার কিছু বেশি সময়। চলতি মাসের শুরুর দিকে অস্ত্রপচারটি সম্পন্ন হয়।

ম্যানিং জানান, তিনি এখন ভালো আছেন। তবে অস্ত্রপচারের সময় সামান্য ব্যথা অনুভব করেছেন।

অস্ত্রপচারটি পরীক্ষামূলকভাবে করা হলেও চিকিৎসকরা এর সফলতার ব্যাপারে আশাবাদী ছিলেন। সবকিছু ঠিক থাকলে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই স্বাভাবিকভাবে মূত্রত্যাগ করতে পারবেন ম্যানিং। তবে যৌনকর্মের জন্য তাকে আরো কয়েক মাস অপেক্ষা করতে হবে।

ম্যানিংয়ের ক্ষেত্রে বিষয়টি পুরোপুরি সফলতার মুখ দেখলে যুদ্ধক্ষেত্রে যৌনাঙ্গ হারানো সৈনিকদের চিকিৎসার জন্যও প্রযুক্তিটি ব্যবহার করা যাবে। এছাড়া অন্যদের ক্ষেত্রেও ব্যবহারে সমস্যা থাকবে না।

প্রথমে বেসামরিক লোকদের জন্যই প্রযুক্তিটি কাজে লাগাতে চান চিকিৎসকরা। এরপরের টার্গেটে থাকবে সামরিক সদস্যরা। দীর্ঘদিন ধরেই এ ধরনের একটি প্রযুক্তির জন্য অপেক্ষা করছিল প্রতিরক্ষা বিভাগ। যুদ্ধে অনেক সৈনিক তাদের লিঙ্গ হারায়, যাদের কোনো চিকিৎসা দেয়া সম্ভব হয় না।

এর আগে ২০১৪ সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফল একটি লিঙ্গ প্রতিস্থাপনের কাজ সম্পন্ন করে। গত বছর একটি সন্তানও জন্ম নিয়েছে প্রতিস্থাপিত ওই ব্যক্তির। তবে ২০০৬ সালে একই কাজে চীনের একটি উদ্যোগ ব্যর্থ হয়।
লিঙ্গ

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প