যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৬


যুক্তরাষ্ট্রের মিশিগানের কালামাজু কাউন্টিতে বন্দুকধারীর গুলিতে ছয়জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও তিনজন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সময় রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় এ ঘটনা ঘটে। ৫০ বছর বয়সী এক সন্দেহভাজন শ্বেত-পুরুষ বন্দুকধারী এ ঘটনার সঙ্গে জড়িত বলে যুক্তরাষ্ট্রের এনবিসি নিউজ এ খবর দিয়েছে।
কালামাজু কাউন্টির পুলিশ কর্মকর্তা পল ম্যাটইস বলেন, ‘তারা তিনটি পৃথক হামলার খবর পেয়েছেন এবং দৃশ্যত মনে হচ্ছে হামলার শিকার ব্যক্তিরা একে অন্যের সাথে সম্পৃক্ত নয়।’
পুলিশের মতে, বন্দুকধারী হামলার সময় একটি কালো অথবা রুপালী রঙের স্পোর্ট ইউটিলিটি ভেহিকেল (এসইউভি) গাড়ি ব্যবহার করেছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













