বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

যুক্তরাষ্ট্রে মানুষের গড় আয়ু কমছে কেন?

গত দুই দশকের মধ্যে এই প্রথম যুক্তরাষ্ট্রে মানুষের প্রত্যাশিত গড় আয়ু কমেছে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সেন্টার ফর হেলথ স্ট্যাটিসটিক্স থেকে প্রকাশ করা তথ্যে দেখা যাচ্ছে, ২০১৪ সালে পুরুষদের প্রত্যাশিত গড় আয়ু যেখানে ছিল ৭৬ দশমিক ৫ বছর, ২০১৫ সালে তা নেমে এসেছে ৭৬ দশমিক ৩ বছরে।

একইভাবে মহিলাদের প্রত্যাশিত গড় আয়ু ৮১ দশমিক ৩ হতে নেমে এসেছে ৮১ দশমিক ২ বছরে।
পরিসংখ্যানে দেখা যাচ্ছে, যুক্তরাষ্ট্রে হৃদরোগে, ডেমেনশিয়ায় (স্মৃতিলোপ পাওয়া) এবং শিশুদের মধ্যে দুর্ঘটনাজনিত কারণে মৃত্যুর হার বেড়েছে।
এর আগে যুক্তরাষ্ট্রে সর্বশেষ এরকম প্রত্যাশিত গড় আয়ু কমে গিয়েছিল ১৯৯৩ সালে, যখন সেখানে এইডস রোগ নিয়ে সংকট চরমে পৌঁছেছিল।
যুক্তরাষ্ট্রে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই মানুষের প্রত্যাশিত গড় আয়ু বাড়ছিল।
১৯৫০ সালে মার্কিন নাগরিকদের গড় প্রত্যাশিত আয়ু ছিল ৬৮ বছর।
গড় আয়ু দশমিক এক শতাংশ কমে যাওয়ার মানে হচ্ছে লোকজন তাদের প্রত্যাশিত আয়ুর চেয়ে একমাস আগে মারা যাচ্ছে।
এই পরিসংখ্যান নিয়ে বিশেজ্ঞরা একটু উদ্বিগ্ন। বিশেষ করে গত তিন বছরে যুক্তরাষ্ট্রে মানুষের গড় আয়ু প্রায় একই জায়গায় আছে, বাড়ছে না। তারপর এখন তা কমছে।
যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি মানুষ মারা যায় হৃদরোগে। মৃত্যুর হার বেড়ে যাওয়ার জন্য মানুষের ওজন বেড়ে যাওয়া এবং অর্থনৈতিক সংকটকে দায়ী করেছেন বিশেষজ্ঞরা।
ওইসিডি ভুক্ত দেশগুলোর মধ্যে প্রত্যাশিত গড় আয়ুর দিক থেকে যুক্তরাষ্ট্রের অবস্থান ২৮ নম্বরে। তাদের ঠিক উপরে হচ্ছে চেক প্রজাতন্ত্র, চিলি এবং কোস্টারিকার অবস্থান।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের ঠিক পেছনে আছে তুরস্ক, পোল্যান্ড এবং এস্তোনিয়া।
বিশ্বে প্রত্যাশিত গড় আয়ু সবচেয়ে বেশি জাপানে। সেখানে মানুষের গড় আয়ু ৮৩ দশমিক ৭ বছর। এরপরই হচ্ছে সুইটজারল্যান্ড এবং স্পেনের অবস্থান। এই দুটি দেশে মানুষের গড় আয়ু ৮৩ দশমিক ৩ বছর।
গড় আয়ু সবচেয়ে কম সিয়েরা লিওনে, ৫০ দশমিক ১ বছর। সূত্র : বিবিসি বাংলা।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত

ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প
  • ওমানে বন্দুকধারীর হামলায় মসজিদের কাছে   ৪জন নিহত