যুক্তরাষ্ট্রে রেস্তোরাঁয় গুলি, নিহত ৩


যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে একটি রেস্তোরাঁয় দুর্বৃত্তের গুলিতে কমপক্ষে তিনজন নিহত ও ১২ জন আহত হয়েছে। খবর এএফপি, ফক্স নিউজের।
লস অ্যাঞ্জেলসের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি জ্যামাইকান রেস্তোরাঁয় স্থানীয় সময় শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং জড়িত সন্দেহে একজনকে আটক করেছে।
লস অ্যাঞ্জেলস পুলিশের মুখপাত্র সার্জেন্ট ফ্রাঙ্ক প্রেসিয়াদো বলেছেন, গোলাগুলির সময় রেস্তোরাঁয় ৫০ জনের মতো ছিল। জনপ্রিয় জ্যামাইকান খাবার খেতে প্রতি শুক্রবার রাতে সেখানে অনেক লোকের সমাগম ঘটে।
লস অ্যাঞ্জেলস পুলিশের সার্জেন্ট মাইক লোপেজ জানান, আহত ১২ জনকে হাসপাতালে নেয়া হয়েছে। তাদের কয়েকজনের অবস্থা আশংকাজনক।
হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। সন্দেহভাজন আরেকজনকে পুলিশ খুঁজছে বলেও জানান তিনি।
লস অ্যাঞ্জেলসের মেয়র এরিক গার্সেটি জানান, গোলাগুলির মধ্য দিয়ে লস অ্যাঞ্জেলেসের সকাল শুরু হল।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













