যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে ট্রাম্পবিরোধী বিক্ষোভ


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ে ক্ষোভ প্রকাশ করে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি শহরে বিক্ষোভ হয়েছে।
নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ভোরে বার্কলে ও ওকল্যান্ড শহরে কয়েকশ মানুষ রাস্তায় নেমে ট্রাম্প ‘আমার প্রেসিডেন্ট নয়’ বলে স্লোগান দেয়। পিটসবার্গ, সিয়াটল, পোর্টল্যান্ড ও ওরেতেও বিক্ষোভের খবর পাওয়া গেছে।
বিক্ষোভকারীরা একটি সড়কে ঢোকার সময় গাড়ির ধাক্কায় একজনের আহত হওয়ার খবর জানিয়েছে ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোল।
নিউ ইয়র্ক টাইমস বলছে, ট্রাম্পের বিজয়ের পর প্রথম যেসব জায়গায় ক্ষোভ দেখানো হয়েছে তার মধ্যে অন্যতম সান ফ্রান্সিসকোর বে এলাকা। ডেমোক্রেটিক পার্টির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই এলাকা।
পেনসিলভেনিয়া থেকে ক্যালিফোর্নিয়া, ওরেগন থেকে ওয়াশিংটন স্টেট সব জায়গায় শত শত মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেছে বলে স্থানীয় সংবাদ মাধ্যমের খবর।
ওরেগনে বিক্ষোভকারীরা সড়ক অবরোধের পাশাপাশি রেল চলাচলেও বাধা তৈরি করে। সেখানে প্রায় তিনশ’র মতো মানুষ ট্রাম্পকে প্রত্যাখ্যান করে ‘এটা আমার প্রেসিডেন্ট নয়’ স্লোগান দেয়। আমেরিকার পতাকায় আগুন ধরাতেও দেখা যায় সেখানে।
সিয়াটলে প্রায় একশ বিক্ষোভকারী ক্যাপিটল হিলের কাছে জড়ো হয়ে সড়ক অবরোধ করে।
পেনসিলভেনিয়ায় ইউনিভার্সিটি অব পিটসবার্গের কয়েকশ শিক্ষার্থী রাস্তায় নেমে বিক্ষোভ করে।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













