শুক্রবার, জুলাই ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

যুক্তরাষ্ট্রে হিজাব পরায় হেনস্তার শিকার বাংলাদেশি শিক্ষার্থী

যুক্তরাষ্ট্রে হিজাব পরায় হেনস্তার শিকার হয়েছেন এক বাংলাদেশি শিক্ষার্থী। প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার পর সেখানে হঠাৎ করেই মুসলিম, হিস্পানিক এবং অন্যান্য সংখ্যালঘু অভিবাসীদের ওপর হামলার ঘটনা বেড়ে গেছে বলে অভিযোগ করছেন এসব সম্প্রদায়ের মানুষ। যুক্তরাষ্ট্রে বিপুলসংখ্যক বাংলাদেশি অভিবাসী, যাদের সংখ্যাগরিষ্ঠই মুসলিম।

ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় মুসলিমদের লক্ষ্য করে যে ধরনের বক্তব্য রেখেছিলেন তারপর এ ধরনের হামলার জন্য তাকেই দায়ী করছেন মুসলিম সম্প্রদায়ের নেতারা।

নিউ ইয়র্কে বসবাসরত বাংলাদেশি অভিবাসী মাজেদা উদ্দীন নিজের অভিজ্ঞতা তুলে ধরে জানান, ‘এটা আমাদের জন্য বড় ধরনের সংকট হয়ে দাঁড়িয়েছে।’

প্রেসিডেন্ট নির্বাচনের পরের দিনের ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমার ভাইয়ের মেয়ে বাসে করে কলেজে যাচ্ছিল। সে হিজাব পরে। চারজন শ্বেতাঙ্গ দম্পতি তার ওপর হামলা চালায়। তারা ওর হিজাব ধরে টানাটানি করে আর চিৎকার করে বলতে থাকে এ দেশ থেকে বের হয়ে যা। এটা তোদের দেশ না। এরপর গালমন্দ করতে থাকে। সে বাস থেকে নেমে চিৎকার করে কাঁদতে কাঁদতে ট্যাক্সিতে চড়ে বাসায় যায়।’
মুসলিমদের নিষিদ্ধ করা হবে বা হিজাব নিষিদ্ধ করা হবে বলে ট্রাম্প যে বক্তব্য দিয়েছেন তারপর সবাই কমবেশি এমন আচরণের শিকার হচ্ছেন। মাজেদা নিজেও ভীত মনোভাব নিয়ে রাস্তায় চলাফেরা করেন বলে জানিয়েছেন।

তবে নির্বাচনে জয়ী হওয়ার পর মুসলিমদের ওপর হামলা থামানোর কথা বলেছেন ট্রাম্প। তার এই ঘোষণায় পরিস্থিতি কতোটা বদলাবে- সেটাই এখন দেখার অপেক্ষা। – বোস্টনবাংলা

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প