শনিবার, জুলাই ১৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যুদ্ধকৌশল চুরি করেছে উত্তর কোরিয়া!

দক্ষিণ কোরিয়ার কম্পিউটার ডাটাবেস থেকে প্রতিবেশী দেশ উত্তর কোরিয়া গুরুত্বপূর্ণ বিভিন্ন গোপন সামরিক নথি ও যুদ্ধের পরিকল্পনা হ্যাক করেছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সময় মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার পার্লামেন্ট সদস্য রি চিওল-হি এ অভিযোগ করেন।

ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির সদস্য রি চিওল-হি জানান, ২০১৬ সালের সেপ্টেম্বরে তাদের ডাটাবেস থেকে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের পরিকল্পনার নথি চুরি করে উত্তর কোরিয়া। ওই নথিতে উত্তর কোরিয়ার শাসককে নিশ্চিহ্ন করে দেওয়ার পরিকল্পনার তথ্যও ছিল। নথিগুলোর মধ্যে মোটমাট ২৩৫ গিগাবাইট তথ্য ছিল।

প্রতিবেশী দেশের বিরুদ্ধে এ অভিযোগ বিষয়ে জানতে চাইলে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র কোনো মন্তব্য করেননি।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও এই হ্যাকিংয়ের বিষয়ে কোনো স্বীকারোক্তি মেলেনি। তবে দেশটির প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের মুখপাত্র কর্নেল রবার্ট মেনিং জানান, নিজেদের বিভিন্ন অভিযানের পরিকল্পনা সুরক্ষিত আছে। এ ছাড়া উত্তর কোরিয়ার যেকোনো ধরনের হুমকি সামলানোর ক্ষমতা যুক্তরাষ্ট্রের আছে।

মেনিং আরো বলেন, তাঁরা যে যুদ্ধের পরিকল্পনার কথা বলছেন, সেটি একটি দ্বিপক্ষীয় পরিকল্পনা। তাই কোরীয় উপদ্বীপ অঞ্চলে উত্তর কোরিয়ার যেকোনো ধরনের হুমকি একহাত নিতে তৈরি থাকবে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র।

দীর্ঘ সময় ধরেই যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে উত্তরের বৈরী সম্পর্ক রয়েছে। সাম্প্রতিক সময়ে নানা বাধার মুখেও বারবার ক্ষেপণাস্ত্র পরীক্ষার জের ধরে সমালোচনার মুখে পড়ে উত্তর কোরিয়া। এর একপর্যায়ে আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র নির্মাণের দাবি জানানো হয় দেশটির পক্ষ থেকে। এ ছাড়া দেশটি পারমাণবিক বোমা বানাতেও সক্ষম হয়েছে বলে ধারণা বিশেষজ্ঞদের।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে পরমাণু হামলার হুমকি দেয় উত্তর কোরিয়া। এর পর উত্তর কোরিয়ায় সেনা অভিযানের কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প