যুক্তরাষ্ট্র বিশ্বশক্তি নয়, চীন-রাশিয়ার দ্বারস্থ হবে পাকিস্তান


এতদিন পর্যন্ত বিভিন্ন সময়ে যুক্তরাষ্ট্রের কাছ থেেক সাহায্য পেলেও এবার সেই যুক্তরাষ্ট্রেও কোণঠাসা হয়ে গিয়েছে পাকিস্তান। তাই যুক্তরাষ্ট্রের মোহ কাটাতে চাইছে হতাশ পাকিস্তান। পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের এক বিশেষ দূতের মন্তব্য থেকেই এই আভাস পাওয়া গিয়েছে।
ওই দূত বলেছেন, আমেরিকা আর মোটেই ক্ষমতাশালী নয়। ভারত ও কাশ্মীর সম্পর্কে যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গির বদল না ঘটলে পাকিস্তান চিন ও রাশিয়ার দ্বারস্থ হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।
বুধবার, যুক্তরাষ্ট্রের প্রথম সারির থিঙ্কট্যাঙ্ক আটলান্টিক কাউন্সিলের বৈঠকে পর শরিফের কাশ্মীর দূত মুশাহিদ হুসেন সৈয়দকে এ কথা বলতে শোনা গিয়েছে। তাকে বলতে শোনা যায়, যুক্তরাষ্ট্র আর বিশ্বশক্তি নয়, ক্ষয়িষ্ণু শক্তি। এর কথা ভুলে যেতে হবে।
উল্লেখ্য, আন্তর্জাতিক ক্ষেত্রে কাশ্মীরের চলতি পরিস্থিতি ও মানবাধিকার লঙ্ঘনের যে অভিযোগ পাকিস্তান এনেছে তা আন্তর্জাতিক ক্ষেত্রে তুলে ধরার চেষ্টা করছেন শরিফ। এই লক্ষ্যেই সৈয়দের সঙ্গে শরিফের দূত হিসেবে যুক্তরাষ্ট্রে এসেছেন শাজরা মনসব। সৈয়দ যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভারত ও কাশ্মীর সম্পর্কে পাকিস্তানের মতামত বিবেচনা না করলে তারা চিন ও রাশিয়ার দিকে ঘেঁসতে পারে।
পাকিস্তান ও রাশিয়ার যৌথ সামরিক মহড়ার উল্লেখ করে সৈয়দ বলেছেন, মস্কো ও ইসলামাবাদের মধ্যে ধীরে ধীরে দৃঢ় সম্পর্ক গড়ে উঠছে। তিনি আরও বলেছেন, এই প্রথম পুতিন সরকার পাকিস্তানকে অস্ত্র বিক্রয় করতে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













