বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

যুদ্ধক্ষেত্রে নয়, জঙ্গিদের বিরুদ্ধে অন্য লড়াই লড়ছেন এই পাকিস্তানি মহিলা

সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াই করেন তিনি। লড়াইটা যুদ্ধক্ষেত্রে নয়, লড়াই আদালতের অন্দরে। আমেরিকার উচ্চপদস্থ অ্যাটর্নিদের মধ্যে একজন এই জইনাব আহমেদ। বড় বড় সন্ত্রাসী হামলার মামলায় সরকারের পক্ষে লড়াই করেন তিনি। তার জন্য দূর-দূরান্ত থেকে সন্ত্রাসবাদী কার্যকলাপের প্রমাণও তুকে নিয়ে আসেন ৩৭ বছরের এই পাকিস্তানি বংশোদ্ভূত মহিলা।

জইনাবের জন্ম নিউ ইয়র্কে। তাঁর বাবা-মা ছিলেন পাকিস্তানি শরণার্থী। এক আমেরিকান কূটনীতিককে খুন করার পর মালির এক অভিযুক্তের বিরুদ্ধে দোষ প্রমাণ করেন জাইনাব। আলহাসানে আউদ মহম্মদ ওরফে চেইবানি নামে ওই ব্যক্তির বিরুদ্ধে খুনের অভিযোগ প্রমাণ করতে মালি থেকে ১৮ জনকে উড়িয়ে নিয়ে এসেছিলেন জাইনাব। ২০১৫ সালে আল-কায়েদার সঙ্গে যুক্ত এক জঙ্গিকে দোষী প্রমাণ করেন জাইনাব। ব্রিটেনে হামলার ছক কষেছিল আবিদ নাসির নামে ওই পাকিস্তানি জঙ্গি।

এক ব্রিটিশ আধিকারিক জানিয়েছেন, আমেরিকা থেকে আসা জইনাবকে দেখে সবাই ভেবেছিলেন, এত কম বয়সী একজন কিভাবে এমন একটি মামলা লড়ছে। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই জইনাব বুঝিয়ে দেন তিনি কম কিছু নন। একের পর এক প্রমাণ জোগাড় করে দেন তিনি। ১৩টি এই ধরনের মামলা লড়েছেন জইনাব, হারেননি একটিতেও।

নিউ ইয়র্কে তাঁর কাজে খুশি হয়ে তাঁকে ওয়াশিংটনে হেড অফিসে নিয়ে যাওয়া হয়। তবে ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর বদলে গিয়েছে আমেরিকার ছবি আর সেটা প্রতি মুহূর্তে বুঝতে পারছেন জওনাব। তিনি জানিয়েছেন, মুসলিমদের এখন অবিশ্বাস করা হচ্ছে আমেরিকায়। পাকিস্তান সম্পর্কেও মন্তব্য করেছেন জইনাব। তিনি বলেন, স্কুলে পড়ার সময় মানচিত্রে পাকিস্তান খুঁজে পাননি তিনি। খুঁজে পাননি তাঁর শিক্ষকও। কিন্তু, আজ পাকিস্তানকে সন্ত্রাসবাদী রাষ্ট্র হিসেবেই চেনে আমেরিকা। জইনাব বলেন, সেইসময়টাতে ফিরে যেতে ইচ্ছে করে যখন পাকিস্তানকে তাঁর শিক্ষকও পাকিস্তানকে ম্যাপে খুঁজে পাননি।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প