বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

যুদ্ধাপরাধীদের বিচারে দেশ পাপমুক্ত হতে চলেছে : নৌমন্ত্রী

যুদ্ধাপরাধী ও বঙ্গবন্ধুকে হত্যাকারীদের বিচারের মধ্য দিয়ে এ দেশ পাপমুক্ত হতে চলেছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।

পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযানের শুরুতে গতকাল শনিবার বিকেলে মাদারীপুর শকুনী লেকের পাড়ে বৃক্ষমেলার উদ্বোধনকালে নৌমন্ত্রী এ কথা বলেন।

শাজাহান খান বলেন, ‘পাপমুক্ত হওয়ার পর দেশ এগিয়ে গেছে। শেখ হাসিনা এই পাপীদের বিচার করেছেন। একের পর এক জামায়াতে ইসলামীর নেতা নিজামী, মুজাহিদ, সাঈদী, গোলাম আযম এঁদের বিচার হলো। এই বিচারের কারণেই দেশ আজ পাপমুক্ত হতে চলেছে।’

জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত বৃক্ষমেলা উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন বিশ্বাস। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বিভাগীয় বন কর্মকর্তা (সামাজিক বনায়ন) মো. এনামুল হক ভূঁইয়া, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আবদুর রাজ্জাক, উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান প্রমুখ।

মন্ত্রী বৃক্ষমেলার উদ্বোধন শেষে শকুনী লেকে মাছের পোনা অবমুক্ত করেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ