‘যুদ্ধাপরাধী ও জঙ্গিদের মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই’
আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলনের আহ্বায়ক ও নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, যুদ্ধাপরাধী ও জঙ্গিদের মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই।
তিনি বলেন, জঙ্গিদের মোকাবেলা করার সময় এসেছে। এরা মানুষরুপী দানব। নিরীহ মানুষ হত্যা করতে জঙ্গিদের বুক কাঁপে না।
আজ মতিঝিলের সোনালী ব্যাংক চত্বরে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণ বিচার আন্দোলন আয়োজিত জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে লাল পতাকা মিছিল-পূর্ব এক সমাবেশে তিনি সভাপতির বক্তব্যে এ কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন,মুক্তিযোদ্ধা সংসদের সহ-সভাপতি ইসমত কাদির গামা, সোনালী ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন- ২০২ এর সভাপতি কামাল উদ্দিন ও অভিনয় শিল্পী রোকেয়া প্রাচী প্রমুখ।
সংক্ষিপ্ত সমাবেশ শেষে একটি লাল পতাকা মিছিল সোনালী ব্যাংক চত্বর থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।
নৌ পরিবহন মন্ত্রী বলেন, ধীরে ধীরে সব জঙ্গি ধরা পরবে। তারা বেশি দিন আত্মগোপন করে থাকতে পারবে না। কারণ তারা জন বিচ্ছিন্ন। জনগণের সাথে তাদের কোন সম্পর্ক নেই।
তিনি বলেন, রোজার দিনে এবং ঈদের দিনে মানুষ হত্যা করা হয়েছে। মানুষ হত্যা ইসলামের কোথাও লেখা নেই। তারা মানুষ হত্যা করে ক্ষমতায় যেতে চায়।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গিদের নির্মূল করতে বদ্ধপরিকর।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













