যুদ্ধ কোনো সমাধান নয় : পাকিস্তান রাষ্ট্রদূত


যুদ্ধ কোনো সমাধান নয় বলে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাক রাষ্ট্রদূত জলিল আব্বাস জিলানি। ভারত বা পাকিস্তান কারো জন্যই যুদ্ধ কোনো সমাধানের পথ হতে পারে না বলে মন্তব্য করেছেন তিনি। খবর টাইমস অব ইন্ডিয়ার।
জিলানি বলেছেন, ইসলামাবাদ বিশ্বাস করে, কাশ্মির ইস্যুসহ বেশ কিছু বিষয়ে দু’দেশের মধ্যকার দ্বিপক্ষীয় বিরোধ দূর করতে একটি সমাধান প্রয়োজন।
সেক্ষেত্রে দু’দেশের মধ্যে আলোচনার মাধ্যমে এসব সমস্যার সমাধান করা যেতে পারে বলে মনে করেন তিনি।
ওয়ার্ল্ড ব্যাংক এবং ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ডের একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জলিল আব্বাস জিলানি বলেন, যুদ্ধে লিপ্ত হলে তা দু’দেশের জন্যেই ভয়াবহ হবে। এটা আদৌও কোনো দেশের কল্যাণ বয়ে আনবে না। দু’দেশেরই অর্থনৈতিক উন্নয়ন প্রয়োজন। আর একারণে সাধারণ জনগণের কল্যাণের জন্য কাজ করা উচিত।
শনিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জিলানি বলেন, পরমাণু শক্তিধর দুই দেশের জন্য যুদ্ধ কোনো সমাধান হতেই পারে না।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













