বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

যুব, ছাত্র ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ কর্মসূচি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে কুমিল্লায় একটি মামলায় অভিযোগপত্র দেয়ার প্রতিবাদে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে।

মঙ্গলবার পৃথক বিবৃতিতে বিএনপির অঙ্গ সংগঠন তিনটি এ কর্মসূচি ঘোষণা দেয়।

যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এক যৌথ বিবৃতিতে বলেন, ‘কুমিল্লায় গাড়ি পোড়ানো মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয়েছে। সরকারের এ সাজানো অভিযোগপত্রের প্রতিবাদে বুধবার সব উপজেলা ও থানা, বৃহস্পতিবার জেলা শহর এবং শনিবার মহানগরগুলোতে বিক্ষোভ পালিত হবে।’

এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগপত্র দেয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ছাত্রদল এক দিনের কর্মসূচি ঘোষণা করেছে।

কর্মসূচির মধ্যে রয়েছে- শনিবার দেশের সব জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয় ও উপজেলা ইউনিট সমূহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

এ কর্মসূচি সফল করতে ছাত্রদল সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান সংশ্লিষ্ট শাখার নেতাদের অনুরোধ জানিয়েছেন।

এছাড়া খালেদা জিয়ার নামে মিথ্যা মামলায় অভিযোগপত্র ও বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী সোহেলকে কারাফটকের ভেতর থেকে আটকের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে স্বেচ্ছাসেবক দল।

প্রতিবাদে সংগঠনটি দুদিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে- বুধবার দেশের সকল জেলা ও মহানগরে এবং বৃহস্পতিবার থানা, পৌরসভা এবং উপজেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল।

ঘোষিত এ কর্মসূচি সফল করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু ও সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূঁইয়া জুয়েল।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী