বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

যে কারণে শাহরুখ খানের সঙ্গে অভিনয় করতে রাজি হননি ইনি!

অভিনেত্রীর বয়স ১৬ নাকি ৬০— সেটা বিষয় নয়। যদি শাহরুখ খানের সঙ্গে স্ক্রিন স্পেস শেয়ারিংয়ের সুযোগ থাকে, তা হলে নাকি সব অভিনেত্রীই এক কথায় রাজি হয়ে যান। অন্তত এমন ধারণাই চালু রয়েছে বি-টাউনে। অভিনেত্রী স্বরা ভাস্করও তার ব্যতিক্রম নন। শাহরুখের সঙ্গে অনস্ক্রিন রোম্যান্স করার ইচ্ছে তাঁর দীর্ঘ দিনের। তাই যখন তিনি জানতে পারলেন যে, পরিচালক আনন্দ এল রাই শাহরুখকে নিয়ে ছবি তৈরি করছেন, স্বরা সরাসরি আনন্দকে তাঁর ইচ্ছের কথা জানিয়েছিলেন। কিন্তু শর্ত ছিল একটাই। শাহরুখের মেয়ে বা বোনের চরিত্রে অভিনয় করতে চাননি তিনি। বরং শাহরুখের প্রেমিকার চরিত্রই ছিল তাঁর টার্গেট।

এতদূর পর্যন্ত সবটা ঠিকই ছিল। কিন্তু ঘটনায় টুইস্ট এল ঠিক এর পরেই। স্বরা বোধহয় স্বপ্নেও ভাবেননি, তাঁর জন্য আরও বড় চমক অপেক্ষা করছিল। কারণ আনন্দ তাঁর নতুন ছবিতে স্বরাকে ভেবেছিলেন ঠিকই। শাহরুখের সঙ্গে স্ক্রিন শেয়ারও করতে পারতেন অভিনেত্রী। তবে তাঁকে বলি বাদশার মায়ের চরিত্র অফার করা হয়। স্বভাবতই সে অফারে রাজি হননি স্বরা। আর যাই হোক না কেন, শাহরুখের মা হয়ে স্ক্রিন শেয়ার করতে রাজি নন নায়িকা।-আনন্দবাজার

এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা

“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই

ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার

প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন

  • থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
  • অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
  • ৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
  • বিয়ে করলেন তাহসান!
  • সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
  • শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
  • আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
  • বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত