বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

যে রাষ্ট্রদূতকে নিষিদ্ধ করেছে তুরস্ক

নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতকে নিষিদ্ধ করেছে তুরস্কের আঙ্কারা। সোমবার তুর্কি উপপ্রধানমন্ত্রী নুমান কারতুমুলাস এ তথ্য জানিয়েছেন। নেদারল্যান্ডসে তুর্কি মন্ত্রীদের গণভোটের প্রচার সমাবেশ করতে না দেওয়ার জের ধরে এ নিষেধাজ্ঞা আরোপ করলো এরদোয়ান সরকার। এর পাশাপাশি নেদারল্যান্ডসের সঙ্গে উচ্চ-পর্যায়ের রাজনৈতিক আলোচনা বন্ধ করা এমনকি দ্বিপক্ষীয় বন্ধুত্বের ইতি টানারও হুমকি দেওয়া হয়েছে।

তুর্কি উপপ্রধানমন্ত্রী ও সরকারের প্রধান মুখপাত্র নুমান কারতুমুলাস বলেছেন, ছুটিতে থাকা ডাচ রাষ্ট্রদূতকে আঙ্কারায় ফিরতে দেওয়া হবে না। এছাড়া ডাচ কূটনীতিকদের জন্য তুরস্কের আকাশসীমায় প্রবেশ নিষিদ্ধ করা হতে পারে বলেও জানিয়েছেন তিনি। নেদারল্যান্ডস তাদের অবস্থান না বদলানো পর্যন্ত এ সমস্ত পদক্ষেপ কার্যকর থাকবে বলে জানান নুমান।

তিনি বলেছেন, ‘একটি গভীর সংকট দেখা দিয়েছে। আমরা এই সংকট সৃষ্টি করি নাই বা একে এ পর্যায়ে নিয়ে আসি নাই। যারা এই সংকট সৃষ্টি করেছে সমাধান করার দায়ও তাদের।’

শনিবার নেদারল্যান্ডসের রটারডাম শহরে পুলিশ তুরস্কের দুই মন্ত্রীকে প্রচার সমাবেশ করতে দেয়নি। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের ক্ষমতা আরও বাড়াতে ১৬ এপ্রিলে সংবিধান সংশোধন নিয়ে গণভোট অনুষ্ঠিত হবে । ওই দুই মন্ত্রীর মধ্যে একজনকে কনস্যুলেটে ঢুকতে না দেওয়া এবং পরে তাকে জার্মান সীমান্ত দিয়ে বের করে দেওয়া হলে পরিস্থিতির আরও অবনতি হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প