যে ৭টি প্রশ্ন দাম্পত্য জীবনকে সুখী এবং সহজ করে তুলবে


অনেক দম্পতিকে একটি প্রশ্নের সম্মুখিন হতে হয়, তা হল একটি সুখী দাম্পত্য জীবনের মূল মন্ত্র কি? এর উত্তর কেউ বলে থাকে বিশ্বাস আবার কেউ বলেন ভালোবাসা। বিশ্বাস এবং ভালোবাসার সাথে আরেকটি বিষয় খুব গুরুত্নপূর্ণ তা হল যোগাযোগ এবং বোঝাপড়া। যেকোন সম্পর্কে বোঝাপড়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। একটি ভাল বোঝাপড়া যেকোন সম্পর্ককে সুন্দর করে তুলতে পারে। দাম্পত্য জীবনকে সহজ এবং সুন্দর করে তুলতে পারে কিছু প্রশ্ন। জীবন চলার পথে এই প্রশ্নগুলো করুন আপনার সঙ্গীটিকে। দেখবেন আপনারা হয়ে উঠছেন সবচেয়ে সুখী দম্পতি।
১। আমি তোমার জন্য কি করতে পারি?
ঘরের কাজ করা কি শুধু একজনের দায়িত্ব? না! আপনার সঙ্গীকে জিজ্ঞাসা করুন কিভাবে তাকে কাজে সাহায্য করবেন? এই একটি প্রশ্ন আপনার কাছে আপনার সঙ্গীটির গুরুত্ব বুঝিয়ে তুলবে।
২। এটা কি সঠিক সময়?
বিয়ে হয়ে যাওয়া মানে এই নয় যে আপনার যখন যেটা করতে ইচ্ছা করবে তখন সেটি করবেন। আপনার সঙ্গীর মতামত নিন। তাকে জিজ্ঞাসা করুন সে কি চায়। তার মতামতকে গুরুত্ব দিন।
৩। তুমি আমাকে ক্ষমা করেছো?
মানুষ মাত্রই ভুল করে। আপনিও এর ব্যতিক্রম নয়। আপনি ভুল করতে পারেন। ভুলের জন্য ক্ষমা চেয়ে সরি বলে ফেলুন। এটি আপনাকে ছোট করবে না বরং আপনার সঙ্গীর কাছে আপনাকে আরও বড় করে তুলবে।
৪। তুমি আমাকে বুঝিয়ে বলবে?
আপনি সব বিষয়ে জানবেন এমনটি নয়। আপনার পুরুষ সঙ্গীটিকে কাজের তাগিদে সারাদিন বাইরে থাকতে হয়, ঘরের সব বিষয় যে নাও জানতে পারে। সংসারের সমস্যাটি তাকে বুঝিয়ে বলুন। কোন কিছু না বুঝলে সঙ্গীকে প্রশ্ন করে জেনে নিন।
৫। তোমার কি কোন স্বপ্ন আছে?
প্রতিটি মানুষের নিজস্ব কিছু স্বপ্ন থাকে। আপনার সঙ্গীটিরও কিছু স্বপ্ন রয়েছে। বিশেষ করে নারীরা বিয়ের পর সংসার নিয়ে ব্যস্ত হয়ে যায়। আর ভুলে যায় তার স্বপ্নগুলো। সঙ্গীটিকে তার স্বপ্নের কথা জিজ্ঞাসা করুন। সম্ভব হলে তা পূরণ করার চেষ্টা করুন।
৬। তোমাকে কিভাবে খুশি করতে পারি?
এই প্রশ্নটি প্রত্যেক দম্পত্তির উচিত তার সঙ্গীটিকে করা। সঙ্গীটির ভাল লাগা খারাপ লাগা আপনার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ তা এই ছোট প্রশ্নটি থেকে প্রকাশ পায়। এই একটি প্রশ্ন আপনাদের সম্পর্কটিকে করে তুলবে আরও বেশি মজবুত।
৭। তুমি কি আমার মতামত পছন্দ করো?
অনেক বিষয়ে আপনাদের মধ্যে আলোচনা হয়ে থাকে। সব বিষয়ে হয়তো আপনি আপনার মত দিয়ে থাকেন। মত দেওয়ার আগে সঙ্গীকে জিজ্ঞাসা করে নিন, সে আপনার মতামত পছন্দ করছে কিনা? আপনার সঙ্গী হয়তো বিষয়টিতে আপনার মত পছন্দ করছেন না। তার সিন্ধান্তকে সম্মান করুন।
এই ছোট ছোট প্রশ্নগুলো আপনাদের সম্পর্কটিকে সহজ করে তুলতে সাহায্য করবে। নিজেদের মধ্যকার বোঝাপড়াটি আরও ভাল হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন


হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?
বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন













