যৌননিগ্রহে বাধা, নিচু ক্লাসের ছাত্রের হাত ভাঙল উঁচু ক্লাসের দাদারা


স্কুলের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি স্কুলের বাইরে ঘটেছে বলে দায় এড়িয়েছে স্কুল কর্তৃপক্ষ।
পুল-কারের মধ্যেই এবার নিচু ক্লাসের ছাত্রদের যৌননিগ্রহের অভিযোগ উঠল। অভিযোগ, জলপাইগুড়ি জিলা স্কুলের কয়েকজন ছাত্রকে নিয়ে ময়নাগুড়ি আসা একটি পুল-কারের মধ্যে এই ঘটনা ঘটে। পুল-কারটিতে ময়নাগুড়ি থেকে নিচু ক্লাসের ছাত্রদের সঙ্গে দশম শ্রেণির দুই ছাত্রও জলপাইগুড়ি জিলা স্কুলে যাতায়াত করে। অভিযোগ, রোজ ফেরার পথে নিচু ক্লাসের ছেলেদের যৌননিগ্রহ করত দশম শ্রেণির ওই দুই ছাত্র। পুল-কারের চালককে জানিয়েও লাভ হয়নি। সম্প্রতি জিলা স্কুলে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হয় ময়নাগুড়ির এক ছাত্র। সেও ওই পুলকারে ফিরত। অভিযোগ দশম শ্রেণির ওই দুই ছাত্রের যৌননিগ্রহের শিকার হয় ষষ্ঠ শ্রেণির ছাত্রটি। সেইসঙ্গে বিভিন্নভাবে র্যাগিং-ও করা হত। এমনকী, পুলকারের মধ্যে নিচু ক্লাসের ছাত্রদের প্যান্ট খুলে দেওয়া হত বলে দশম শ্রেণির ওই দুই ছাত্রের বিরুদ্ধে অভিযোগ উঠছে। কারোকে এইসব ঘটনা জানালে পুলকার থেকে ফেলে দেওয়ারও হুমকি তারা দিত বলে অভিযোগ। ফলে, নিগ্রহের শিকার নিচু ক্লাসের ছাত্ররা দশম শ্রেণির দুই ছাত্রের বিরুদ্ধে মুখ খুলত না।
ষষ্ঠ শ্রেণির ছাত্রের অভিযোগ, গত শনিবার ফেরার পথে পুলকারের মধ্যেই যথারিতি যৌননিগ্রহ চলছিল। এমন সময়ে ষষ্ঠ শ্রেণির ওই ছাত্র গাড়ির জানলার লক আটকাতে গেলে দশম শ্রেণির এক ছাত্রের হাত লাগে। এর পরেই নাকি, দশম শ্রেণির দুই ছাত্রের মারধরে চলন্ত গাড়িতেই হাত ভাঙে ষষ্ঠ শ্রেণির ছাত্রের।
ষষ্ঠ শ্রেণির ছাত্রের বাড়ির লোক গোটা ঘটনা জানার পর হতবাক। গাড়ির চালকও কোনওদিন এই নিয়ে তাঁদের কিছু জানায়নি বলে অভিযোগ। আহত ছাত্রের ভাঙা হাতে অস্ত্রোপচারও করা হয়েছে। অভিযোগ জানানো হয়েছে জেলা চাইল্ড লাইনে। নিগৃহীত ছাত্রের মামা গৌরব দাসের অভিযোগ, স্কুল কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও, বাইরের ঘটনা বলে তাঁরা দায় ঝেড়েছে।
এদিকে, চাইল্ড লাইন মঙ্গলবার এই নিয়ে আলোচনায় বসছে। সি ডবলিউ সি-র কার্যনির্বাহী সদস্য সঞ্জয় চক্রবর্তী জানিয়েছেন, প্রয়োজনে বিষয়টিতে পুলিশি হস্তক্ষেপ চাওয়া হতে পারে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













