সোমবার, জুলাই ২০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

যৌন চাহিদা না মেটানোয় আইএসের হাতে খুন ২৫০ মহিলা

আইএসআইএসের নৃশংস নির্যাতনের ঘটনা দিনের পর দিন বেড়েই চলেছে। প্রায়শই খবরের শিরোনামে উঠে আসে তাদের মুণ্ডচ্ছেদ করার মত ঘটনা। এবার জানা গেল যৌন ক্রীতদাসী হতে অস্বীকার করায় ২৫০ জন মহিলাকে খুন করেছে এই জঙ্গি সংগঠন। মহিলাদের যৌন ক্রীতদাসী হয়ে থাকার প্রস্তাব দেওয়া হয়েছিল। তা প্রত্যাখ্যান করায় তাদের পরিবার সহ খুন করা হয়। ইরাকের মোসুলে এই হত্যালীলা চালানো হয়েছে।

মোসুল থেকে মহিলাদের বাছাই করে তাদেরকে জঙ্গিদের বিয়ে করার প্রস্তাব দেওয়া হচ্ছিল। এই বিয়েকে ‘সাময়িক বিয়ে’ বলে উল্লেখ করা হয়। এই প্রস্তাব না মানলে খুন করে ফেলা হবে বলেও হুমকি দেওয়া হয়। কুর্দিশ ডেমোক্র্যাটিক পার্টির মুখপাত্র মামুজিনি জানিয়েছেন, এখনও পর্যন্ত ২৫০ মহিলাকে খুন করা হয়েছে। প্যাট্রিয়টিক ইউনিয়ন অফ কুর্দিস্তানের এক নেতা জানিয়েছেন, আইএস দখল করার পর থেকে এই এলাকার মানুষের মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। বিশেষত, মহিলাদের বাঁচার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। কোনও মহিলার একা কোথাও বেরনো নিষিদ্ধ হয়ে গিয়েছে।

গত বছরের অগাস্টে মোসুলের ১৯ জন মহিলাকে হত্যা করা হয়। তারপর থেকে একের পর এক এই ধরনের ঘটনা ঘটে চলেছে। তার আগে ২০১৪-র অক্টোবরে ৫০০ জন ইয়াজিদি মহিলাকে অপহরণ করে আইএস। এই বছরও মোসুলের দখল নেয় আইএস। এক বক্তৃতায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা জানিয়েছেন, তিনি আশা করছেন এই বছরের শেষে আইএস মুক্ত করা সম্ভব হবে মোসুলকে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প