বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘যৌন সংসর্গের মাধ্যমে’ যুক্তরাষ্ট্রে প্রথম জিকা ভাইরাস সংক্রমণ

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের কর্তৃপক্ষ বলছে, তারা দেশটিতে প্রথমবারের মতো স্থানীয়ভাবে জিকা ভাইরাসের সংক্রমণের ঘটনা পেয়েছেন।
জিকা ভাইরাস সাধারণত: মশার মাধ্যমে ছড়ায়। তবে বিরল একটি ঘটনা হিসেবে যৌন সংসর্গের মাধ্যমে এই রোগটি ছড়ানোর খবর পাওয়া যাচ্ছে যুক্তরাষ্ট্রে। আক্রান্ত রোগীটি বিদেশ ভ্রমণ না করলেও যুক্তরাষ্ট্রের বাইরে থেকে জিকা ভাইরাসে আক্রান্ত হয়ে এসেছেন এমন একজনের সাথে তার যৌন সম্পর্ক হয়েছে।

সংক্রমণের এই সংবাদটি নিশ্চিত করেছে দেশটির রোগ নিয়ন্ত্রণ সংস্থা, সিডিসি। আক্রান্ত ব্যক্তি জিকা ভাইরাসের প্রাদুর্ভাব রয়েছে এমন কোন এলাকায় ভ্রমণ করেননি, তবে তার সঙ্গী সম্প্রতি ভেনিজুয়েলা থেকে যুক্তরাষ্ট্রে ফিরেছেন।

দক্ষিণ আমেরিকায় হাজার-হাজার শিশু অপরিপক্ব মস্তিষ্ক নিয়ে জন্ম নেয়ার কারণ হিসেবে মশাবাহিত জিকা ভাইরাসকে দায়ী করা হচ্ছে।
সিডিসির কর্মকর্তা ড. এ্যান শুকেট বিবিসিকে বলেছেন, বিদেশ ভ্রমণ না করেও এই প্রথম মার্কিন কোন ব্যক্তি জিকা ভাইরাসে আক্রান্ত হলো।

“যুক্তরাষ্ট্রের ঐ এলাকায় মশার কোন সমস্যা নেই, সুতরাং আমাদের তথ্য যৌন সংসর্গের মাধ্যমেই সংক্রমণের দিকে ইঙ্গিত করছে। সাধারণত: জিকা ভাইরাসে তেমন কোন উপসর্গ দেখা না গেলেও গর্ভধারিনী মায়েদের ক্ষেত্রে এটি মারাত্মক জন্মগত ত্রুটি তৈরি করতে পারে। সৌভাগ্য হচ্ছে যে, এই ক্ষেত্রে গর্ভধারণের কোন বিষয় নেই।” বলেন মিস শুকেট।

এর আগে বিদেশফেরতদের মধ্যে জিকা ভাইরাস পাওয়া গেলেও এই প্রথম যুক্তরাষ্ট্রের ভূখন্ডেই জিকা সংক্রমণের ঘটনা ঘটলো। তবে যৌন সম্পর্কের মাধ্যমে জিকা সংক্রমণের এটিই প্রথম ঘটনা নয়, ২০১৩ সালে এধরণের আরেকটি সংক্রমণ ঘটেছিল বলে উল্লেখ করছে সিডিসি।

জিকা ভাইরাসটি সম্প্রতি পুরো আমেরিকা মহাদেশজুড়ে ছড়িয়ে পড়ছে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটিকে ঘিরে বিশ্বব্যাপী জনস্বাস্থ্যের জন্য জরুরী অবস্থা ঘোষণা করেছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প