রওশনকে ১নং কো-চেয়ারম্যান করার দাবি


বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদকে দলের ১নং কো-চেয়ারম্যান করার দাবি জানিয়েছেন জাতীয় পার্টির পার্লামেন্টারি পার্টি ও প্রেসিডিয়াম সদস্যরা।
বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিরোধী দলীয় নেতার বাসায় অনির্ধারিত সভায় জাতীয় পার্টির এমপিরা এ দাবি জানায়।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভালো ফল করতে হলে অবিলম্বে এ সিদ্ধান্ত নিতে হবে-এমন দাবি করে দলকে শক্তিশালী করার স্বার্থে রওশনকে ১নং কো-চেয়ারম্যান করার দাবি জানান তারা।
সভায় এমপিরা আরও বলেন, গত ২০ জানুয়ারি দলের সংসদীয় কমিটির সভায় বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ এমপিকে ১নং কো-চেয়ারম্যান করার সিদ্ধান্ত নিয়েছিলেন পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। সে সিদ্ধান্ত বাস্তবায়নের আহবান জানান তারা।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













