রবিবার, অক্টোবর ১৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

রপ্তানি বাণিজ্যে বিশ্ববাসীর আস্থা অর্জন করেছে বাংলাদেশ

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশ রপ্তানি বাণিজ্যে বিশ্ববাসীর আস্থা অর্জন করেছে। ভারতের মনিপুরসহ এ অঞ্চলের চাহিদা মোতাবেক উন্নতমানের পণ্য রপ্তানি করতে আগ্রহী।

আজ শুক্রবার ভারতের মনিপুরের মুখ্যমন্ত্রী ওকরাম আইবোবি সিংয়ের সঙ্গে তার কার্যালয়ে একান্ত বৈঠকে দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনার সময় তোফায়েল আহমেদ এসব কথা বলেন। ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের তৈরি ফার্নিচার, তৈরি পোশাক, ওষুধ, খাদ্যপণ্যের প্রচুর চাহিদা রয়েছে। মনিপুরের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য বৃদ্ধি পেলে উভয় দেশ উপকৃত হবে।

তোফায়েল বলেন, বাংলাদেশ, ভারত, ভুটান, মিয়ানমার সড়ক যোগাযোগ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আনুষ্ঠানিকভাবে যানবাহন চলাচল শুরু করলে এ অঞ্চলের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য বহুগুণ বাড়বে। ভারতের নর্থ-ইস্ট রিজিয়নে বাংলাদেশের পণ্যের প্রচুর চাহিদা রয়েছে। তখন উভয় দেশের মধ্যে বাণিজ্য সুবিধা বৃদ্ধি পাবে।

তিনি বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ব্যবধান কমিয়ে আনতে অস্ত্র এবং মাদকদ্রব্য ছাড়া সব পণ্য রপ্তানিতে বাংলাদেশকে ডিউটি ও কোটা ফ্রি বাণিজ্য সুবিধা প্রদান করেছে। ভারত সরকারের কিছু ক্ষেত্রে কাউন্পার ভেলিং ডিউটি আরোপের কারনে আশানুরূপ পণ্য রপ্তানি হচ্ছে না।

তোফায়েল আহমেদ বলেন, উভয় দেশের মধ্য আলোচনা করে এ ধরনের ডিউটি সমস্যা সমাধান করা সম্ভব হবে। মনিপুর বাংলাদেশের তৈরি উন্নতমানের পণ্য কম খরচে আমদানি করতে পারবে।

এ সময়ে মনিপুরের মুখ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে অনেক এগিয়ে গেছে। মনিপুরে বাংলাদেশের তৈরি পণ্যের প্রচুর চাহিদা রয়েছে। বাংলাদেশের পণ্য মনিপুরে এলে মানুষ ভালোমানের পণ্য সুলভমূল্যে পাবে। এজন্য দু‘দেশের ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে। মনিপুর বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বৃদ্ধিতে আগ্রহী বলেও জানান তিনি।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ