রমজানে পানি ও বিদ্যুৎ সরবরাহ ঠিক রাখতে বললেন মন্ত্রী


আসন্ন মাহে রমজানে পানি ও বিদ্যুৎ সরবরাহ ঠিক রাখতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
রোববার সচিবালয়ে রমজানের পবিত্রতা রক্ষা এবং রোজায় নাগরিক সেবা নিশ্চিত করতে সিটি করপোরেশনের মেয়রদের নিয়ে এক সভা শেষে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, রমজানে ভেজালমূক্ত খাবার নিশ্চিত করতে বাজার তদারকি ছাড়াও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। পানি ও বিদ্যুৎ সরবারহ ঠিক রাখতে হবে।
তিনি জানান, ঈদুল ফিতরের অন্তত ১০ দিন আগে নগর এলাকার রাস্তাঘাট নির্মাণ কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আসন্ন রমজানে জনগণের চলাচলের সুবিধার জন্যই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
নির্মাণ কাজে ব্যবহৃত ইট, রডসহ অন্য নির্মাণ সামগ্রী রাস্তায় না রাখার বিষয়টি নিশ্চিত করতে হবে মন্তব্য করে তিনি বলেন, সিটি করপোরেশনগুলো ও ওয়াসা এ সিদ্ধান্ত বাস্তবায়ন করবে।
সভায় আরও উপস্থিত ছিলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন, নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াৎ আইভী, রংপুরের মেয়র শরফুদ্দিন আহমদ ঝন্টু, বরিশালের মেয়র আহসান হাবীব কামাল এবং অন্য সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র ও এর প্রধান নির্বাহী কর্মকর্তারা।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













