রমজান উপলক্ষে বাংলাদেশকে ৫০ টন খেজুর দিল সৌদি আরব


আসন্ন রমজান উপলক্ষে সৌদি আরব সরকার বাংলাদেশের গরিব মানুষের মধ্যে বিতরণের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কাছে ৫০ মেট্রিক টন খেজুর হস্তান্তর করেছে।
আজ সোমবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে ত্রাণসচিব মো. শাহ কামাল সৌদি সরকারের প্রতিনিধি আবদুল আজিজ আল মানিয়ার কাছ থেকে আনুষ্ঠানিকভাবে এ খেজুর গ্রহণ করেন।
বাংলাদেশে সৌদি ধর্ম বিষয়ক কর্মকর্তা ড. মাহদি ধাফার আল মুগিবাহ, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. রিয়াজ আহমেদ এ সময় উপস্থিত ছিলেন।
উভয় পক্ষ এ সময় বাংলাদেশ ও সৌদি আরবের পারস্পরিক সুসম্পর্ক ও ভ্রাতৃত্ববোধের কথা বলেন। বিশেষত হজ পালন ও কর্মসংস্থান বিষয়ে সৌদি আরবের আন্তরিকতার এ সময় প্রশংসা করা হয়। আগামী দিনেও ভ্রাতৃপ্রতিম দুই দেশ পরস্পরকে সহযোগিতা অব্যাহত রাখবে বলে মতবিনিময়কালে আলোচিত হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













