রমজান নিয়ে বেনজির ভুট্টো-কন্যার টুইট


পাকিস্তানের রমজান আইনের কড়া সমালোচনা করলেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর কন্যা বখতওয়ার ভুট্টো জারদারি। বেনজির-কন্যার টুইট, ‘এই আইনে জেলে ভরার এ ধরনের নিদান ইসলামে নেই। একদিকে যেখানে সন্ত্রাসবাদীরা অবাধে ঘুরে বেড়াচ্ছে, সেখানে রমজানে খাবার খেলে জেলে ভরার ব্যবস্থা করা হয়েছে’।
বখতওয়ার ‘এথরাম-ই-রমজান’ অর্ডিন্যান্সকে তীব্র বিদ্রুপ করেছেন। এই অর্ডিন্যান্সে রমজানে প্রকাশ্যে খাবার খেলে তিনমাসের কারাদণ্ডের সংস্থান রয়েছে।পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলওলাল ভুট্টোর বোনের কটাক্ষ, সন্ত্রাসবাদী হওয়ার জন্য বা মালালা ইউসুফঝাইয়ের মতো স্কুলছাত্রীদের খুনের চেষ্টা যারা করছে, তাদের শাস্তি হচ্ছে না বা জেলে ভরা হচ্ছে না, অথচ রমজানে জল পান করলেও কাউকে জেলে পোরা হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













