রমজান মাস উপলক্ষে যে নির্দেশনা দিল মেট্রোরেল


পবিত্র রমজান মাস উপলক্ষে যাত্রীদের ইফতার সুবিধার্থে মেট্রোরেলে ২৫০ মিলিলিটার পরিমাণ পানি বহনের অনুমতি দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) এমআরটি লাইন-৬ এর উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উলাহ শরিফীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মেট্রোস্টেশন ও ট্রেনের ভেতরে যাত্রীরা শুধু ২৫০ মিলিলিটারের পানির বোতল বহন ও পান করতে পারবেন। তবে পানি যেন পড়ে না যায়, সে বিষয়ে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। ব্যবহৃত পানির বোতল নির্ধারিত ডাস্টবিনে ফেলতে হবে। এছাড়া প্ল্যাটফর্ম, কনকোর্স ও ট্রেনের ভেতরে অন্য কোনো ধরনের খাবার গ্রহণ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
রমজান মাসজুড়ে মেট্রোরেলের সময়সূচি অপরিবর্তিত থাকবে। নির্ধারিত সময় অনুযায়ী, উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম মেট্রো সকাল ৭টা ১০ মিনিটে এবং শেষ ট্রেন রাত ৯টায় ছাড়বে। অন্যদিকে মতিঝিল থেকে প্রথম ট্রেন সকাল ৭টা ৩০ মিনিটে এবং শেষ ট্রেন রাত ৯টা ৪০ মিনিটে ছেড়ে যাবে। ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত এই সময়সূচি কার্যকর থাকবে বলে জানিয়েছে ডিএমটিসিএল।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













