রাক্কায় ৩২ আইএস যোদ্ধা নিহত


সিরিয়ার রাক্কা প্রদেশে আজ রোববার মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনীর বিমান হামলায় ইসলামিক স্টেটের (আইএস) ৩২ যোদ্ধা নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৮০ জন। যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য জানায়।
মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনীর ধারাবাহিক বিমান হামলার অংশ হিসেবে আজ রোববার রাক্কা প্রদেশটির রাজধানীর বাইরে কয়েকটি গ্রামে আইএস লক্ষ্যবস্তুতে ১৫টি বোমা বর্ষণ করে। এতে জঙ্গিগোষ্ঠীটির ৩২ যোদ্ধা নিহত এবং ৮০ জন আহত হয়েছে বলে জানায় মনিটরিং গ্রুপটি। রাক্কা প্রদেশ আইএসের অন্যতম শক্তিশালী ঘাঁটি।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













