মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

রাগের সময় যেসব কাজ একদমই করবেন না!

রাগ এমন এক মানসিক অবস্থা যখন মানুষের বিবেক বুদ্ধি লোপ পায়। তাই অনিচ্ছাকৃতভাবেই ঘটে যেতে পারে অনাকাঙ্ক্ষিত ঘটনা। ভবিষ্যতের বিড়ম্বনা এড়ানোর জন্য রাগের মুহূর্তে ধৈর্য ধরা খুবই জরুরি।

রাগ আপনার মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। সামাজিক, ব্যক্তিগত ও পেশাগত সম্পর্ক ধ্বংস করতে পারে। রাগের সময় ভুল এড়ানোর জন্য সবচেয়ে ভালো উপায় যতটা সম্ভব শান্ত থাকা। রাগের সময় কিছু কিছু বিষয় এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ।

সিদ্ধান্ত নেয়া থেকে বিরত থাকুন
সঠিক সিদ্ধান্ত নেয়ার সময় আমরা পরিস্থিতির উপর নজর রাখি। আর শান্ত মস্তিষ্কেই কেবল সঠিক সিদ্ধান্ত নেয়া সম্ভব। রাগের মাথায় সিদ্ধান্ত নিলে আপনাকে পরে পস্তাতে হতে পারে। জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার সময় আবেগ নিয়ন্ত্রণে রাখাটা খুবই জরুরি।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট না করা
রাগের সময় অনলাইনে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনোকিছু পোস্ট করা উচিত নয়। অনেকে রাগের অনুভূতি এবং কেন রেগে গেলেন তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন। এতে পরিচিত মহলে একটি নেতিবাচক ইমেজ তৈরি হওয়ার ঝুঁকি থাকে। আপনার মন্তব্য বন্ধুদের হতাশ করতে পারে।

অন্যের উপর রাগ ঝাড়বেন না
রেগে গেলে তার প্রভাব চারপাশের মানুষের উপরও পড়তে পারে। এর ফল সবসময় ভালো হয় না। অন্যের উপর রাগ ঝাড়বেন না। মানসিক চাপ কমাতে এবং রাগ নিয়ন্ত্রণে দীর্ঘ শ্বাস নিতে পারেন।

গাড়ি চালানো থেকে বিরত থাকুন
রাগের সময় গাড়ি চালানো থেকে বিরত থাকুন। গবেষণায় দেখা গেছে, রাগের সময় মানুষ অমনোযোগী এবং আক্রমণাত্মক থাকে। এর ফলে রাস্তায় দুর্ঘটনা ঘটানোর ঝুঁকি থেকেই যায়। গাড়ি চালানোর সময় হঠাৎ উত্তেজিত হয়ে পড়লে গাড়ি থামিয়ে শান্ত হওয়ার চেষ্টা করুন।

অবিশ্বস্তদের সঙ্গে শেয়ার করা থেকে বিরত থাকুন
আপনার সমস্যা এবং ভেতরের সংঘাত নিয়ে বিশ্বস্তদের সঙ্গে কথা বলুন। রাগ থেকে পরিত্রাণ পেতে এবং জীবন উপভোগ করার জন্য মূল্যবান উপদেশ পেতে পারেন তাদের কাছ থেকে। রাগের সময় অবিশ্বস্তদের সঙ্গে কোনোকিছু শেয়ার করা উচিত নয়। তারা আপনাকে ভুল বুঝতে পারে এবং পরে এ নিয়ে গল্প ছড়াতে পারে।

কম কথা বলুন
রাগ মানুষকে অসামাজিক করে তোলে। এ সময় অন্যের সঙ্গে বেশি কথা না বলাই ভালো। কেননা এ সময় স্বভাববহির্ভূত আচরণ করতে পারেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

মানবদেহে আদার অনেক উপকার

আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন

হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?

বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন

  • ধনিয়া পাতার উপকারি গুণ
  • ওজন কমাতে যা খাওয়া যেতে পারে
  • প্রতিদিনের খাদ্যতালিকায় রসুন
  • আমলকি কখনো স্বাস্থ্যের জন্য ‘বিপজ্জনক’ হয়ে ওঠে
  • বাসি দই ও পান্তা ভাতের আশ্চর্যজনক উপকারিতা
  • স্বাদে ও পুষ্টিগুণে ভরপুর সবজি হলো লাউ
  • মৌসুমের সব রেকর্ড ভেঙে তাপমাত্রার পারদ উঠল ৪৩ ডিগ্রিতে
  • যেসব অঞ্চলে টানা ৩ দিন ঝড়বৃষ্টি
  • ২৪ ঘণ্টা না যেতেই ফের কমলো স্বর্ণের দাম
  • গরমে চুলের যত্ন নেবেন কীভাবে?
  • একলাফে সোনার দাম ভ‌রিতে কমলো ৩১৩৮ টাকা
  • কত দিন পর পর টুথব্রাশ বদলাবেন?