রাজধানীতে চলছে তৃতীয় দিনের স্মার্টকার্ড বিতরণ


রাজধানীঃ রাজধানীতে তৃতীয় দিনের মত চলছে উন্নতমানের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম।
বুধবার (৫ অক্টোবর) উত্তরা থানায় এবং রমনা থানায় কার্ড বিতরণ করছে নির্বাচন কমিশন (ইসি) নিয়োজিত অপারেটররা। স্মার্ট কার্ড বিতরণের জন্য ডিএনসিসির উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ এবং ডিএসসিসি’র সিদ্ধেশ্বরী গার্লস কলেজে ক্যাম্প করা হয়েছে।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন আজ উত্তরার ক্যাম্পে বাদশার টেক, দলিপাড়া, আহালিয়ার ভোটারদের কার্ড দেওয়া হচ্ছে।
আর রমনার ক্যাম্পে, বেইলী স্কোয়ার ও বেইলী রোড এবং মগবাজার ইস্পাহানি কলোনির ভোটারদের কার্ড বিতরণ হচ্ছে।
সকাল সাড়ে ৯টায় শুরু হওয়া এ কার্যক্রম চলবে বিকেল ৫টা পর্যন্ত। এদিকে কুড়িগ্রামের ফুলবাড়িতেও স্মার্টকার্ড বিতরণ করছে নির্বাচন কমিশন।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













