রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ সঙ্গীসহ জঙ্গি মারজান নিহত


রাজধানীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ গুলশানে স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিজান বেকারিতে হামলার অন্যতম হোতা নুরুল ইসলাম মারজান ও তাঁর এক সহযোগী নিহত হয়েছেন।
আজ শুক্রবার ভোররাতে রাজধানীর মোহাম্মাদপুর থানাধীন রায়েরবাজার বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ওই সহযোগীর নাম-পরিচয় জানা যায়নি।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ ইউসুফ আলী সকালে এনটিভি অনলাইনকে বিষয়টি জানিয়েছেন ।
ইউসুফ আলী জানান, আজ ভোররাতে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সঙ্গে বন্দুকযুদ্ধে নব্য জেএমবির সদস্যদের বন্দুকযুদ্ধ হয়। সে সময় নব্য জেএমবির শীর্ষ নেতা নুরুল ইসলাম মারজান ও তাঁর এক সহযোগী জঙ্গি নিহত হন।
পুলিশের এই কর্মকর্তা জানান, নিহত দুজনের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













