বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ শ্রমিক নিহত

রাজধানীর উপকণ্ঠ সাভার উপজেলার আমিনবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিক নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন গাইবান্ধার শাহ আলম (২৮), নওগাঁর গেলু (৩০) ও ময়মনসিংহের সাইদুল (২৬)।

পুলিশের ভাষ্য, ‘রশিদ ডেন্টাল ক্লিনিক’ নামে একটি বেসরকারি চিকিৎসাকেন্দ্রের ডিজিটাল সাইনবোর্ডে লাইটিংয়ের কাজ করছিলেন ওই তিনজন। এ সময় তাঁদের মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নির্মাণাধীন তিনতলা আবদুল আলী মার্কেটের দন্ত চিকিৎসক মামুনুর রশিদের চিকিৎসাকেন্দ্রের সাইনবোর্ডে বৈদ্যুতিক কাজ করছিলেন পাঁচ শ্রমিক। ওই সময় ভবন ঘেঁষে যাওয়া পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনজন। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।

পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের গাফলতিতেই এমনটি ঘটেছে—এ অভিযোগ এনে বিদ্যুৎকর্মীদের শাস্তির দাবিতে মিছিল করে স্থানীয় লোকজন।

আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আবদুল বাসেত তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, অসতর্ক ও অবেহলাজনিত মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট চিকিৎসক ও ভবন মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬: খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য জোনাস গোমেজ অভিযোগবিস্তারিত পড়ুন

ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা

আমাদের কন্ঠস্বর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সব ধরনের হত্যারবিস্তারিত পড়ুন

ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা

রাজধানী ঢাকায় এক দিনে চারজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।বিস্তারিত পড়ুন

  • সকাল থেকে ঢাকায় বৃষ্টি
  • রাজধানীতে পৃথক ঘটনায় দুই নারীর আত্মহত্যা
  • সবুজবাগে পরিবেশমন্ত্রীর সেলাই মেশিন বিতরণ
  • ঈদযাত্রায় মহাসড়কে  চলছে ধীরগতিতে গাড়ি
  • হরিজনদের উচ্ছেদ ও সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদ
  • স্মার্ট কৃষিতে ব্যবহৃত প্রযুক্তিতে কৃষকরা উপকৃত হতে পারবে: কৃষি সচিব
  • মোহাম্মদপুরের গজনবী রোডে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ‘শান্তি ও উন্নয়ন’ সমাবেশ
  • কামরাঙ্গীরচরে বিষপান করে পগৃহবধূর আত্মহত্যা
  • মোহাম্মদপুরে ৬০ কোটি টাকা মূল্যের খাস জমি উদ্ধার
  • ভয়ংকর অপকর্মের অভিযোগ রয়েছে মিল্টনের বিরুদ্ধে: ডিবি প্রধান
  • ভোর থেকে সন্ধ্যা, একে একে মারা গেলেন স্বামী-স্ত্রী-ছেলে
  • সংখ্যালঘু বিহারী নারী কামরুন নাহার এর উপর হামলা ও ধর্ষণ