রাজধানীতে বৌদ্ধ মন্দিরের পুরোহিতকে হত্যার হুমকি


রাজধানীর সবুজবাগের বাসাবো বৌদ্ধ মন্দিরের পুরোহিতকে হত্যার হুমকি দেয়া হয়েছে।
এ ঘটনায় ওই পুরোহিত জীবনের নিরাপত্তা চেয়ে সবুজবাগ থানায় একটি জিডি করেছেন। জিডি নং-১৮১৫।
সবুজবাগ থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাহিদুর রহমান জানান, মঙ্গলবার বৌদ্ধ মন্দিরের পুরোহিত শুদ্ধানন্দ মহাথের জিডিটি করেন। এতে উল্লেখ করা হয়েছে, পোস্ট অফিসের মাধ্যমে পাঠানো এক চিঠিতে তাকে হত্যার হুমকি দেয়া হয়েছে।
তিনি আরো জানান, হুমকির পরিপ্রেক্ষিতে বৌদ্ধ মন্দিরের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
উল্লেখ্য, হত্যার হুমকি দিয়ে পাঠানো এ চিঠিতে প্রেরক হিসেবে এবি সিদ্দিক, গাজীপুর লেখা রয়েছে। একই নামে গত ১৫ জুন রামকৃষ্ণ মিশনের ধর্মগুরুকে হত্যার হুমকি দেয়া হয়েছিলো। ওই চিঠিতে প্রেরকের ঠিকানা থেকে এবি সিদ্দিক নামে এক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাকে তলব করে আনে পুলিশ। পরে তার হাতের লেখা পরীক্ষা করে চিঠির লেখার সঙ্গে না মেলায় তাকে ছেড়ে দেয়া হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













