রাজধানীর পাঁচ থানার ওসি পদে রদবদল


রাজধানীর পাঁচ থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া এক প্রজ্ঞাপনে এই রদবদলের আদেশ দেন।
বৃহস্পতিবার রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার এ এস এম হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, পল্টন থানার ওসি মোর্শেদ আলমকে পদায়ন করা হবে, তবে তা জানানো হয়নি। আর রামপুরা থানার ওসি রফিকুল ইসলামকে পল্টন থানার ওসি করা হয়েছে।
মতিঝিল থানার পরিদর্শক প্রণয় কুমার সাহাকে রামপুরা থানার ওসি করা হয়েছে। এছাড়া, নিউমার্কেট থানার ওসি ইয়াসির আরাফাতকে কলাবাগান থানায় এবং ক্যান্টনমেন্ট থানার ওসি আতিকুল ইসলামকে নিউমার্কেট থানায় বদলি করা হয়েছে। আর নিউমার্কেট থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমানকে ক্যান্টনমেন্ট থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













