মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

রাজধানীর রেলপথ ছেড়েছেন শিক্ষার্থীরা, স্বাভাবিক হচ্ছে ট্রেন চলাচল

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচিতে রাজধানীর বিভিন্ন জায়গায় অবরোধ করে রাখা রেলপথ থেকে সরে গেছেন শিক্ষার্থীরা। এতে করে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।

বুধবার বিকালের দিকে শিক্ষার্থীরা রেললাইন থেকে সরে যান বলে জানান ঢাকা রেলওয়ে থানা (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদাউস আহমেদ বিশ্বাস। তিনি জানান, শিক্ষার্থীরা রেললাইন থেকে বিকাল ৫টার দিকে অবরোধ তুলে নেওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক পর্যায়ে যাচ্ছে।

এ দিন দুপরে রাজধানীর কারওয়ান বাজারসহ বেশকিছু রেলপথে কাঠের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে কোটা বিরোধী আন্দোলনকারীরা। এতে করে বন্ধ হয় ট্রেন চলাচল।

এদিকে রাজধানীর চানখারপুল ও আনন্দবাজার রোড সংলগ্ন হানিফ ফ্লাওয়ার ঢাল থেকেও শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়েছেন।

স্থানীয় দোকানিরা জানান, বিকাল ৫টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চতুর্মুখের সড়কে অবস্থান করা শিক্ষার্থীরা অবরোধ তুলে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হচ্ছে।

সরকারি চাকরির সব গ্রেডে কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কার চেয়ে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে আন্দোলনকারী শিক্ষার্থীরা। তারা বিকালে অন্যান্য এলাকা ছেড়ে শাহবাগ মোড়ে যান।

সকালে সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের ওপর স্থিতাবস্থা (স্ট্যাটাসকো) দেন আপিল বিভাগ। ফলে আপাতত কোটা বাতিল করে দেওয়া পরিপত্র বহাল থাকবে।

আন্দোলনকারীরা এ আদেশে হতাশা প্রকাশ করেন। তারা বলছেন, আদালতের ‘ঝুলন্ত রায়’ তারা মানেন না। তারা স্থায়ী সমাধান চান। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে