রাজধানী পাল্টাচ্ছে মিশর


কায়রোর ক্রমাগত ট্রাফিক জ্যাম, বায়ু দূষণ ও বাড়িভাড়া সঙ্কটের জন্য তৈরি হচ্ছে মিশরের নতুন রাজধানী। উদ্যোগ নিয়েছেন প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। এজন্য দরকার ৪৫০০ কোটি মার্কিন ডলার। এরইমধ্যে চীনের দু’টি প্রতিষ্ঠান থেকে ৩৫০০ কোটি ডলার পাবার প্রতিশ্রুতি পেয়েছে সিসি প্রশাসন।
চীনের ফরচুন ল্যান্ড ডেভলপমেন্ট কোম্পানি বা সিইএলডি’র ২ হাজার কোটি মার্কিন ডলার এবং রাষ্ট্র পরিচালিত আরেকটি কোম্পানি ১ হাজার ৫শ’ কোটি ডলার দিতে সম্মত হয়েছে।
মিশরের দৈনিক আল আহরাম জানিয়েছে, এরইমধ্যে নতুন রাজধানী নির্মাণের কাজ শুরু হয়েছে।কায়রোর পূর্ব পাশে ৭শ’ বর্গ কিলোমিটার এলাকাজুড়ে তা করা হচ্ছে। নতুন রাজধানীতে থাকছে পৃথিবীর সবচেয়ে আধুনিক স্থাপত্য ও সুযোগ সুবিধা। এখানে ১হাজারের বেশি মসজিদ, পরিকল্পিত গ্রাম, শিল্প এলাকা, ইসলামিক জাদুঘর এবং ৫ হাজার আসনের কনফারেন্স হল থাকছে।
৫০ লাখ মানুষের বসাবাসযোগ্য পরিকল্পিত নগরী হবে এটি। তবে নতুন রাজধানীর নাম এখনো ঠিক করেনি মিশরের সামরিক প্রশাসন।


৫০ লাখ মানুষের নতুন এ শহরের নাম এখনো ঠিক করেনি কর্তৃপক্ষ


নতুন রাজধানী তৈরি করতে সময় লাগবে ৫ বছর


নতুন শহরের প্রবেশদ্বার, যেখানে থাকবে পরিকল্পিত গ্রাম, শিল্প এলাকা


নতুন শহরের চলমান কাজ
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













