শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

রাজনীতি এখন ব্যবসায়ীদের পকেটে: রাষ্ট্রপতি

কিশোরগঞ্জ: রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ বলেছেন, আমাদের দেশের রাজনীতি এখন ব্যবসায়ীদের পকেটে চলে গেছে, এজন্যই রাজনীতির আজ এই করুণ অবস্থা।

সোমবার বিকালে কিশোরগঞ্জের অষ্টগ্রামে “রাষ্ট্রপতি আব্দুল হামিদ সেতু” উদ্বোধনের পর নাগরিক সমাবেশে রাষ্ট্রপতি এ কথা বলেন।

সমাবেশে রাষ্ট্রপতি জানান, কিশোরগঞ্জে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় এবং হাওরে একটি ক্যান্টনমেন্ট স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার।

অষ্টগ্রাম উপজেলা নাগরিক কমিটির আহ্বায়ক ফজলুল হক হায়দারীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য ও রাষ্ট্রপতির ছেলে রেজওয়ান আহমেদ তৌফিক, কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আফজাল হোসেন, অষ্টগ্রাম উপজেলা চেয়ারম্যান শহীদুল ইসলাম জেমস প্রমুখ।

এর আগে রাষ্ট্রপতি হেলিকপ্টারযোগে অষ্টগ্রাম ডাকবাংলো মাঠে অবতরণ করেন দুপুর দুইটায়। উপজেলা ডাকবাংলোয় বিশ্রাম শেষে বিকাল ৩টায় তিনি উদ্বোধন করেন “রাষ্ট্রপতি আবদুল হামিদ সেতু”। এরপর বিকাল সাড়ে ৩টায় অষ্টগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠের নাগরিক সংবর্ধনা সভায় বক্তব্য দেন তিনি।

৩৪১ মিটার দীর্ঘ এ সেতু নির্মাণের ফলে বাঙ্গালপাড়া, দেওঘর ইউনিয়নবাসীর সঙ্গে অষ্টগ্রাম সদর, পূর্ব অষ্টগ্রাম ও কাস্তুল ইউনিয়নের অন্তত এক লাখ মানুষ সারা বছর সড়কপথে যোগাযোগের সুবিধা ভোগ করবে। সেতুটি হওয়ায় এলাকাবাসী খুশি। ইটনা-মিটামইন-অষ্টগ্রাম আসনের সাতবারের এই সংসদ সদস্যের প্রতি এলাকাবাসী কৃতজ্ঞ।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ