শনিবার, অক্টোবর ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

রাজনীতি নিয়ে ফখরুলের হতাশা

বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি নিয়ে হতাশা প্রকাশ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বাংলাদেশে যে রাজনৈতিক সংস্কৃতি চালু হয়েছে তা ভয়াবহ। এই সংস্কৃতি দেশকে কো্ন দিকে নিয়ে যাচ্ছে তা জানিনা। শুধু রাজনীতি নয়, সব ক্ষেত্রেই এখন বিভক্তি বিভাজন। এমনকি বিয়ে বাড়িতেও এমন বিভক্ত বিভাজন ছড়িয়ে পড়েছে। এই সংস্কৃতি আমাদের সামনের দিকে নিয়ে যেতে দিবে না।’

বুধবার বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক স্মরণসভায় তিনি এমন হতাশা প্রকাশ করেন। ‘ক্রিকেট অঙ্গন’ নামে একটি সংগঠন এই স্মরণসভার আয়োজন করে।

ক্রিকেটে কোকোর অবদানের কথা তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বাংলাদেশের আধুনিক ও পেশাজীবী ক্রিকেটের রুপকার আরাফাত রহমান কোকো। যে ক্রিকেট নিয়ে আমরা এতো গর্ব করি তাতে কোকোর অনেক অবদান রয়েছে। কিন্তু তার মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটি শোক বাণীও দেয়নি। এটা কেমন সংকীর্ণতা, প্রশ্ন রাখেন তিনি।

ফখরুল বলেন, আরাফাত রহমান মুক্তিযোদ্ধাদের নামে তিনটি ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ করেছেন। তার বাবা মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। তার মা স্বাধীনতা যুদ্ধের সময় বন্দি ছিলেন এবং স্বৈরাচারের বিরুদ্ধে নয় বছর আন্দোলন করেছেন। তারপরেও তাদের বলা হয় পাকিস্তানি পরিবার। এটা কি লজ্জার!

এসময় সবাইকে সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে আধুনিক ও সমৃদ্ধশালী দেশ গড়তে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান তিনি।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী