বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

রাজনৈতিক নয়, সামাজিক অস্থিরতা আছে: রওশন

দেশে এখন রাজনৈতিক অস্থিরতা নয়, সামাজিক অস্থিরতা রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। এই সামাজিক সমস্যা থেকে বের হয়ে আসতে সব রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপেরও আহ্বান জানিয়েছেন তিনি। আজ বুধবার সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলীয় নেতা রওশন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। পুলিশ কর্মকর্তার স্ত্রীকে রাস্তায় মেরে ফেললো। কী করে হল? গুম, শিশু-নারী হত্যা- এগুলো চলছে। কর্মসংস্থানের অভাবে এগুলো হচ্ছে। এর শেষ দেখতে চাই। দেশে শান্তি দেখতে চাই। দেশে এখন রাজনৈতিক অস্থিরতা নেই, সামজিক অস্থিরতা আছে।

পুলিশ দিয়ে এগুলো বন্ধ করা যাবে না। সকলকে ঐক্যবদ্ধ হয়ে বন্ধ করতে হবে। দল-মত নির্বিশেষে সবাই আলোচনায় বসলে উপায় খুঁজতে পারব। এই রাজনৈতিক সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। মিলে-মিশে সমাধান করতে হবে।

২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে নানা নাটকের জন্ম দিলেও শেষ পর্যন্ত বিএনপিহীন সংসদে বিরোধী দলের আসনে বসে এইচ এম এরশাদের দল জাতীয় পার্টি। সাবেক এই সামরিক শাসক বর্তমানে প্রধানমন্ত্রীর বিশেষ দূত।

বাজেট আলোচনায় দেশে শুধু অর্থনৈতিক ঘাটতি নয়, আর্থ-সামাজিক খাতে, মূল্যবোধ ও রাজনৈতিক সংস্কৃতিতে ঘাটতি আছে মন্তব্য করে রওশন বলেন, মিটিং-মিছিল-ইফতার-বিয়েতে আমরা অন্য দলের লোকদের সঙ্গে কথা বলি না; এড়িয়ে যাই। এর থেকে বের হয়ে আসতে হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে