মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

রাজন হত্যাকেও হার মানালো এ বর্বরতা [ভিডিও]

চুরির অভিযোগে রাম সিং নামে এক শ্রমিককে হাত-পা বেঁধে ঝুলিয়ে মারধর করে হত্যা করা হয়েছে। এ ঘটনাটি ঘটেছে ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসরে। আর সেই নৃশংস ঘটনাটি ভিডিও করে সোশাল নেটওয়ার্কিং সাইটে ছড়িয়ে দেয়া হয়েছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, চেইন দিয়ে রাম সিংয়ের হাত-পা বেঁধে ঝোলানো হয়েছে। কারখানা মালিক ও তার কয়েকজন সহকর্মী লোহার রড দিয়ে রামকে মারধর করছে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করছে। যন্ত্রণায় কাতরাতে থাকলেও মেলেনি মুক্তি। নৃশংস অত্যাচারের জেরে ধীরে ধীরে নিস্তেজ হয়ে যান রাম। এরপর মৃত্যু হয় তার।

পুলিশ জানিয়েছে, রাম সিং বিহারের বাসিন্দা। অমৃতসরের একটি কারখানায় কাজ করতেন। স্ত্রীর সঙ্গে অমৃতসরেই থাকতেন তিনি।

রাম সিংয়ের স্ত্রী রজ্জি জানিয়েছেন, সম্প্রতি তার স্বামীর বিরুদ্ধে চুরির অভিযোগ করেছিলেন কারখানার মালিক জসপ্রিত সিং। গত বৃহস্পতিবার সকালে রামকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় জসপ্রিত ও তার কর্মীরা।

পরদিন সকালে তার দেহ উদ্ধার হয়। দেহে অজস্র ক্ষত মেলে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা। তাদের খোঁজ চলছে।

উল্লেখ্য, সম্প্রতি বাংলাদেশেও শিশু রাজন, রাকিবের উপর এ বর্বরতা দেখেছে বিশ্ববাসী।

https://youtu.be/RUU4bEZrPds

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প