রাজবাড়ীতে নৌকাডুবি মোট পাঁচ জনের লাশ উদ্ধার


রাজবাড়ীর পাংশা উপজেলার কালুখালীর পদ্মা নদীতে যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ছয়জনের মধ্যে পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার ভোর থেকে উদ্ধার অভিযান চালিয়ে হরিণবাড়ীয়া বাজারসংলগ্ন সেতুর দুই কিলোমিটার দূর থেকে ফায়ার সার্ভিস ও পুলিশের সহায়তায় তাদের লাশ উদ্ধার করা হয়।
যাদের লাশ উদ্ধার করা হয়েছে তারা হলেন আলোকদিয়া গ্রামের রহমত (৬), চর রামনগর গ্রামের বেগম (৪০), একই গ্রামের অন্তঃস্বত্ত্বা গৃহবধূ ফরিদা বেগম (২০), গৃহবধূ হালিমা বেগম (৫০) ও দুলাল (৩৬)। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও নিখোঁজ রয়েছে আলোকদিয়া গ্রামের শিশু রাজু (৪)। উদ্ধার অভিযান এখনো চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে রাজবাড়ীর পাংশা উপজেলার কালুখালী ইউনিয়নের হরিণবাড়ীয়া বাজার থেকে ২০ জন নারী-পুরুষ এবং শিশু যাত্রী নিয়ে একটি ট্রলার পদ্মা নদীর শাখা দিয়ে জেলার পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চর, রামনগর ও সাদারচর গ্রামের উদ্দেশে রওনা হয়। ট্রলারটি হরিণবাড়ীয়া বাজারসংলগ্ন একটি সেতুর নিচে পৌঁছাতেই তীব্র স্রোতের কারণে তা তলিয়ে যায়। এ সময় ১৪ জন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও ছয়জন নিখোঁজ হন।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













