রাতারাতি পাল্টে গেল পটেশ্বরী


নতুন ট্র্যাক শুরু হওয়ার একমাসের মধ্যেই বদলে গেলেন অভিনেত্রী। ধারাবাহিকের টাইম লিপের পরেই আবারও এই বড়সড় পরিবর্তন কেন?
কলকাতার বাংলা টেলিভিশনের সাম্প্রতিক সময়ের অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম ‘পটলকুমার গানওয়ালা’। গল্পটি বেশ অভিনব তো বটেই কিন্তু সবার নজর কেড়েছিল ছোট্ট ‘পটল’ অর্থাৎ হিয়া দে-র অভিনয়। মাসখানেকও হয়নি টাইম লিপের পরে ধারাবাহিক থেকে বিদায় নিতে হয়েছে হিয়াকে। তার জায়গায় পরিণতবয়স্ক পটেশ্বরী ও তার রোম্যান্টিক ইন্টারেস্টকে নিয়ে নতুন ট্র্যাক শুরু হয়েছে।
কিন্তু হঠাৎই, রাতারাতি পাল্টে গেল ‘পটেশ্বরী’-র মুখ। মাসখানেক আগেই পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার যে প্রায় পাঁচশো জনের মধ্যে থেকে পরিণত পটেশ্বরী হিসেবে বেছে নেওয়া হয়েছিল মৌসুমি দেবনাথকে। মৌসুমির এটাই ছিল টেলিভিশন অভিষেক। কিন্তু গত ১১ জুলাই থেকেই রাতারাতি বদলে গেল মুখ। ১০ জুলাইয়ের এপিসোডটিতেও ছিলেন মৌসুমি। ১১ জুলাই থেকে পটেশ্বরীর ভূমিকায় এলেন ‘ইচ্ছেনদী’-র টুয়া অর্থাৎ ঐশ্বর্য সেন।
এই অতর্কিত বদলের সঠিক কারণ নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি ইউনিটের কেউই। তবে এই নিয়ে টেলিপাড়ায় দু’রকম গসিপ শোনা যাচ্ছে। একটি সূত্র বলছে, মৌসুমি বাদ পড়েছেন তাঁর ট্যানট্রামের জন্য। বেশ কিছুদিন ধরেই তাঁর আচার-আচরণে বিরক্ত হয়ে উঠেছিলেন ইউনিটের সবাই। এটা এমন একটি ইন্ডাস্ট্রি যেখানে পারস্পরিক সহযোগিতা ভীষণ ভাবে প্রয়োজন। কোথাও গিয়ে সেই জায়গাতে সমস্যা তৈরি হয়েছিল এবং সেই কারণেই এই রাতারাতি অভিনেত্রী পরিবর্তনের সিদ্ধান্ত।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন


বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন


শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













