রাতে খালেদার সঙ্গে আইনজীবী নেতাদের বৈঠক


বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে আজ রোববার রাত ৯টায় বৈঠক করবেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত নেতারা।
রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
গত ২২ ও ২৩ মার্চ অনুষ্ঠিত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সম্পাদকসহ বিএনপিপন্থীরা নিরঙ্কুশ বিজয় লাভ করেন।
নির্বাচনে ১৪টি পদের মধ্যে সভাপতি-সম্পাদকসহ আটটি পদে জয়লাভ করে বিএনপিপন্থীরা। অন্যদিকে আওয়ামীপন্থীরা একটি সহসভাপতিসহ ছয়টি পদে জয়লাভ করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













