বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন
রাত ১০টা পর্যন্ত দেওয়া যাবে আঙুলের ছাপ


নাগরিকদের হাতের আঙুলের ছাপ আপডেট করার জন্য আজ ও আগামীকাল (মঙ্গলবার) দেশের সব উপজেলা/থানা নির্বাচন কার্যালয় রাত ১০টা পর্যন্ত খোলা রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের সহকারী পরিচারক মোহাম্মদ জাহাঙ্গীর আলম আজ সোমবার মাঠ পর্যায়ে এ নির্দেশনা পাঠিয়েছেন।
নির্দেশনায় বলা হয়েছে, আগামীকাল ৩১ মে (মঙ্গলবার) সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইলের সিম নিবন্ধন কার্যক্রম শেষ হবে। এজন্য আজ এবং আগামীকাল রাত ১০টা পর্যন্ত সব উপজেলা/থানা নির্বাচন কার্যালয় খোলা রাখতে হবে। ডাটা এন্ট্রি অপারেটরদের দুই শিফটে দায়িত্ব বিভাজন করে সিম নিবন্ধনে যাদের ফিঙ্গারপ্রিন্ট সমস্যা দেখা দিবে তাদের ফিঙ্গারপ্রিন্ট আপডেট করে আপলোডার সফটওয়ার ব্যবহার করে তাৎক্ষণিকভাবে ডাটা আপলোড করতে হবে।
যাদের আপলোডার কনফিগারেশনে সমস্যা আছে তাদের আইটি শাখার সঙ্গে পরামর্শ করে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে নির্দেশনায়।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













