‘রানা প্লাজায় আহতদের সহায়তা দেবে যুক্তরাষ্ট্র’


বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট জানিয়েছেন, রানা প্লাজা ধসে আহত শ্রমিকদের আগের অবস্থায় ফিরিয়ে আনতে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।
শনিবার ব্র্যাকের আয়োজনে রাজধানীর গুলশানে স্পেকট্রা কনভেনশন সেন্টারে ‘ধ্বংসস্তূপ থেকে জীবনের পথে’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।
বার্নিকাট বলেন, শ্রমিকদের অগ্নি ও ভবন নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ দিতে সলিডারিটি সেন্টারকে ১০ লাখ ডলার দেওয়া হয়েছে। এ প্রশিক্ষণের মাধ্যমে শ্রমিকেরা অগ্নিনিরাপত্তা ও ঝুঁকিপূর্ণ ভবন সম্পর্কে ধারণা পাবেন। পাশাপাশি বাংলাদেশের পোশাক কারখানার অগ্নি ও ভবন নিরাপত্তার জন্য আন্তর্জাতিক শ্রম সংস্থাকে ১৫ লাখ ডলার দেওয়া হয়েছে। সব মিলিয়ে শ্রমিকদের পেশাগত ও স্বাস্থ্যগত সুরক্ষায় যুক্তরাষ্ট্র চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













