রানি এলেন, মিশলেন সাধারণের সঙ্গে
পথের দুই ধারে উৎসুক মানুষের ভিড়। তারা অপেক্ষা করছে একজন সত্যিকারের রানিকে দেখার জন্য। কিছুক্ষণ পরেই এসব মানুষের অপেক্ষার অবসান ঘটিয়ে কালো একটি গাড়িতে চেপে এলেন রানি। পরনে গোলাপ রঙের পোশাক। নেই সাজগোজের বাহুল্য। সহজেই মিশে গেলেন বাংলাদেশের সাধারণ মানুষের সঙ্গে। কথা বললেন গার্মেন্টসকর্মী থেকে শুরু করে ক্ষুদ্রঋণ নিয়ে সাবলম্বী হওয়া নারীদের সঙ্গে।
বলছি নেদারল্যান্ডসের রানি ম্যাক্সিমা জরেইয়েতা সেরুতির কথা। তিনদিনের বাংলাদেশ সফরের দ্বিতীয় দিনে আজ গাজীপুরের বেশ কয়েকটি স্থানে যান তিনি। একটি গার্মেন্টস কারখানা, একটি ইউনিয়ন ডিজিটাল সেন্টার এবং ক্ষুদ্রঋণ নিয়ে গড়ে তোলা এক নারীর বুটিক হাউস পরিদর্শন করেন তিনি। এ সময় বাংলাদেশের ব্যাংকিং এবং ঋণ সুবিধায় সাধারণ মানুষের অন্তর্ভুক্তিতে সন্তোষ প্রকাশ করেন ডাচ রানি ম্যাক্সিমা। এ ছাড়া আর্থিক খাতে সাধারণ মানুষের অন্তর্ভুক্তিতে আরো অনেক কাজ করে যেতে হবে বলে মত দেন তিনি।
ডাচ রানির সফরের দ্বিতীয় দিন নিয়ে দেখুন আশিকুর রহমানের ভিডিও প্রতিবেদন। ক্যামেরায় ছিলেন ওয়াহিদুজ্জামান।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













