বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

রাবি অধ্যাপককে হত্যার দায় নিয়েছে আইএস!

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীকে হত্যার দায় স্বীকার করেছে আইএস। এই দাবি করেছে বিশ্বব্যাপী জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী সংস্থা সাইট ইন্টেলিজেন্স গ্রুপ। আজ শনিবার বিকেলে ‘সাইট ইন্টেলিজেন্স গ্রুপ’ এক টুইটার পোস্টে জানায়, জঙ্গী সংগঠন আইএস রাবি অধ্যাপককে হত্যার দায় স্বীকার করেছে। এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য পাওয়া যায়নি।

এর আগে শনিবার বিকেল ৪টার দিকে নিহতের ছেলে রিয়াসাত ইমতিয়াজ সৌরভ হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

নগরীর বোয়ালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে জানান, বিকেল ৪টার দিকে নিহত এ এফ এম রেজাউল করিমের ছেলে সৌরভ হোসেন বাদী হয়ে বোয়ালিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় অজ্ঞাতদের আসামি করা হয়েছে।

মামলার এজহারে উল্লেখ করা হয়েছে, অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী বিশ্ববিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে সকালে বাসা থেকে বের হন। এসময় আগে থেকে ওঁৎ পেতে থাকা অজ্ঞাত সন্ত্রাসীরা মোটরসাইকেল যোগে এসে পেছন দিক থেকে তাকে কুপিয়ে পালিয়ে যান।

শনিবার সকাল সাড়ে ৭টার দিকে রাজশাহীর শালাবাগান এলাকার নিজ বাসা থেকে ৫০ গজ দূরে অধ্যাপক রেজাউলের ওপর এ হামলা করে দুর্বৃত্তরা। এসময় তারা অধ্যাপক রেজাউলকে পেছন থেকে কুপিয়ে হত্যা নিশ্চিত করে ফেলে রেখে চলে যায়।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ