বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

রামপালের কোম্পানি নরওয়ের কালো তালিকায়

পরিবেশগত ক্ষতির কারণ হতে পারে এই কারণ দেখিয়ে কয়লাভিত্তিক রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণকারী ভারত হেভি ইলেকট্রিক্যালস কোম্পানিকে বিনিয়োগ তালিকা থেকে বাদ দিয়েছে নরওয়ে। এর ফলে নরওয়ের সবচেয়ে বড় বিনিয়োগ তহবিল হারিয়েছে কোম্পানিটি। বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

নরওয়ের সেন্ট্রাল ব্যাংক জানিয়েছে, বাংলাদেশে যে কয়লা বিদ্যুৎকেন্দ্র হচ্ছে সেটির পরিবেশগত ঝুঁকি নিয়ে উদ্বেগ আছে। বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনটি এর ফলে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি আছে। সেই বিবেচনাতেই ভারত হেভি ইলেকট্রিক্যালসকে তাদের ইনভেস্টমেন্ট পোর্টফোলিও থেকে বাদ দেওয়া হয়েছে।

নরওয়ে আরো বলেছে, সুন্দরবনের একটা সার্বজনীন পরিবেশগত গুরুত্ব আছে। ভারতীয় কোম্পানিটি সেই সুন্দরবনের মারাত্মক পরিবেশগত ক্ষতির কারণ হতে পারে, যা মোটেই গ্রহণযোগ্য নয়।

নরওয়ের ৯৩৫ বিলিয়ন ডলারের ওয়েলথ ফান্ড বিশ্বের সবচেয়ে বড় বিনিয়োগ তহবিলগুলোর একটি। কিন্তু এই রাষ্ট্রীয় তহবিল কোন দেশে বা কোম্পানিতে বিনিয়োগ করতে পারবে, তার কিছু নীতিমালা ঠিক করে দিয়েছে নরওয়ের পার্লামেন্ট। এর মধ্যে আছে পরিবেশের জন্য ক্ষতিকর প্রকল্প, পরমাণু অস্ত্র, তামাক এবং এন্টি পার্সোনাল ল্যান্ড মাইনের মতো অস্ত্র প্রস্তুতকারক কোম্পানি।

যে এথিকস কমিটি নরওয়ের কেন্দ্রীয় ব্যাংকের কাছে ভারত হেভি ইলেকট্রিকসে কালো তালিকাভুক্ত করার সুপারিশ করেছিল, তারা জানিয়েছে এই ভারতীয় কোম্পানির কাছে তারা নানা বিষয় জানতে চেয়েছিল। কিন্তু ভারত ইলেকট্রিক্যালস তাদের বিভিন্ন প্রশ্নের কোনো উত্তর দেয়নি।

ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেডের বেশিরভাগ শেয়ারের মালিক সরকার। নরওয়ের এই সিদ্ধান্তের ব্যাপারে তাদের প্রতিক্রিয়া জানা যায়নি।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত